কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ১২:৩২ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

ওমরায় যাওয়ার পথে বিমানে গুরুতর অসুস্থ বাবর, দুবাই হাসপাতালে ভর্তি

বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামানর বাবর। ছবি : সংগৃহীত
বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামানর বাবর। ছবি : সংগৃহীত

পবিত্র ওমরাহ পালনের যাত্রাপথে বিমানে শ্বাসকষ্টের গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামানর বাবরকে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে তার একান্ত সহকারী মির্জা হায়দার আলী গণমাধ্যমকে এ কথা জানান।

হায়দার আলী বলেন, ঢাকা থেকে মদিনার উদ্দেশে যাত্রাপথে বিমানে (এমিরেটস এয়ার লাইন্স) হঠাৎ প্রচণ্ড শ্বাসকষ্ট অসুস্থ হয়ে পড়লে দুবাইতে অবতরণের পর তাকে দ্রুত বিমানবন্দরের কাছে একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। এখন স্যার দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

হায়দার জানান, লুৎফুজ্জামান বাবরের পাশে তার বড় ছেলে রয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় এমিরেটস এয়ারলাইন্সের বিমানে বড় ছেলে লাবিব ইবনে জামানসহ মদিনার উদ্দেশে রওনা হন।

এর কয়েক ঘণ্টা আগে আরেকটি ফ্লাইটে লুৎফুজ্জামান বাবরের সহধর্মিণীসহ পরিবারের অন্য সদস্যরা মদিনার উদ্দেশে রওনা হয়েছিলেন। তারা মদিনা পৌঁছার পর জানতে পারেন বাবর অসুস্থ হয়ে দুবাইয়ে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে বাবর তার পরিবারকে নিয়ে প্রথমে মদিনা এর পর মক্কায় ওমরাহ পালনের কথা ছিল।

পরিবারের সদস্যরা, লুফুজ্জামান বাবরের আশু আরোগ্য কামনায় দেশবাসী এবং দলের নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন বলে জানান হায়দার।

দীর্ঘ ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পরে গত ২০ জানুয়ারি বুকের ব্যথায় অসুস্থ হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাবর। কয়েকদিন সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি।

সব মামলা থেকে খালাস পাওয়ায় গত ১৬ জানুয়ারি দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হন বাবর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

মমতাজের জামিন বহাল

১১

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১২

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৩

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৪

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৫

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৬

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৭

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৯

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

২০
X