কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৫:১১ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

মাঝআকাশে গুরুতর অসুস্থ বাংলাদেশি নারী, বিমানের জরুরি অবতরণ

ফ্লাইদুবাইয়ের একটি বিমান। ছবি : সংগৃহীত
ফ্লাইদুবাইয়ের একটি বিমান। ছবি : সংগৃহীত

মাঝআকাশে বাংলাদেশি এক নারী গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ঢাকাগামী একটি বিমান পাকিস্তানে জরুরি অবরতণ করেছে। শুক্রবার (১১ এপ্রিল) করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুবাই থেকে ঢাকাগামী ফ্লাইদুবাইয়ের একটি বাণিজ্যিক বিমান শুক্রবার ভোরে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানে থাকা এক বাংলাদেশি নারীর স্বাস্থ্যের অবনতি ঘটলে এই জরুরি অবতরণ করা হয়। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন উড়োজাহাজটিতে প্রযুক্তিগত ত্রুটিও ধরা পড়ে, যার ফলে ১৫৯ যাত্রীকে প্রায় ১০ ঘণ্টা বিমানবন্দরে আটকে থাকতে হয়।

জানা গেছে, ফ্লাইদুবাইয়ের ফ্লাইট নম্বর এফজেড-৫০১ দুবাই থেকে ঢাকার উদ্দেশে রাত ১টায় যাত্রা শুরু করে। ভোর ৩টার দিকে বিমানটিতে থাকা বাংলাদেশি পাসপোর্টধারী শ্রীমতি বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে ক্যাপ্টেন করাচি বিমানবন্দরে জরুরি অবতরণের অনুরোধ জানান। স্থানীয় সময় ভোর ৩টা ২০ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের (পিএএ) মেডিকেল টিম দ্রুত বিমানে পৌঁছে রোগীকে করাচির আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসা জরুরি অবস্থা সামাল দেওয়ার পর ভোর ৫টা ১৫ মিনিটে বিমানটিতে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। এ কারণে যাত্রীদের সুরক্ষার কথা বিবেচনা করে সবাইকে ট্রানজিট লাউঞ্জে স্থানান্তর করা হয়। ফ্লাইদুবাই দ্রুত দুবাই থেকে একটি প্রতিস্থাপন ককপিট ক্রু ও টেকনিক্যাল টিম পাঠায়। মেরামত ও নিরাপত্তা পরীক্ষা শেষে বিমানটি স্থানীয় সময় দুপুর ১টা ২১ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে।

বিমানের এক যাত্রী জানান, প্রথমে একজন অসুস্থ হলে আমরা বুঝতেই পারিনি পরিস্থিতি এতটা জটিল হবে। পরে বিমানেও ত্রুটি ধরা পড়ায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। বিমানবন্দরে খাবার ও পানির ব্যবস্থা ছিল, তবে অস্বস্তিকর ছিল অপেক্ষা।

পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের (পিএএ) মুখপাত্র জানান, জরুরি পরিস্থিতি ও প্রযুক্তিগত সমস্যা সামাল দিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের দুর্ভোগের জন্য ক্ষমা চেয়েছে ফ্লাইদুবাই কর্তৃপক্ষ।

এ ঘটনায় ফ্লাইদুবাইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও সেবাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। দুর্ঘটনাজনিত এই বিলম্বের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X