লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৬ এএম
অনলাইন সংস্করণ

নড়াইলে সুফল বিশ্বাস হত্যা মামলার অন্যতম আসামি তমাল গ্রেপ্তার 

আসামি তমাল শিকদার। ছবি : সংগৃহীত
আসামি তমাল শিকদার। ছবি : সংগৃহীত

নড়াইল জেলা পুলিশের তৎপরতায় ১ মাসের মধ্যে বহুল আলোচিত সুফল বিশ্বাস (৩৬) হত্যা মামলার এজাহার নামীয় ২ নম্বর আসামি তমাল শিকদারকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাঁচপুর ব্রিজের নীচ থেকে তাকে গ্রেপ্তার করা করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি তমাল শিকদার বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছেন।

আসামি তমাল শিকদার নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের রোস্তম শিকদার ও নাজনীন বেগম দম্পতির ছোট ছেলে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সুফল বিশ্বাস জমির কাটা পাট নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় সুফল বিশ্বাস প্রতিবেশী সুভাষ বিশ্বাসের জমির ওপর পৌঁছালে রুস্তম শিকদারের বড় ছেলে রুবেল শিকদার ও ছোট ছেলে তমাল শিকদারসহ ৩/৪ জনের একদল দুর্বৃত্ত তাকে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুফল বিশ্বাস মারা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

১১

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

১৩

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

১৪

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

১৫

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

১৬

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, জড়িতদের শনাক্তে অভিযান

১৭

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

১৮

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে তিন যানবাহনে ধাক্কা, নিহত ২

১৯

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

২০
X