রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতি‌নি‌ধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

৯৯৯-এ কল দিয়ে প্রাণে বাঁচল ২৯ জেলে

উদ্ধারকৃত জেলেরা। ছবি : কালবেলা
উদ্ধারকৃত জেলেরা। ছবি : কালবেলা

মাঝ সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে ভাসতে থাকে জেলে ট্রলার। একপর্যায়ে ঢেউয়ের তোড়ে ২৯ জেলেসহ ডুবে যায় ট্রলারটি। এরপর সাঁতরে জেলেরা বঙ্গোপসাগরে বুকের জেগে ওঠা একটি দ্বীপে আশ্রয় নেয়। পরে ৯৯৯-এ কল দিয়ে প্রাণে বাঁচে বঙ্গোপসাগরে দুর্ঘটনার কবলে পড়া ২৯ জেলে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা সংলগ্ন চর তুফানিয়া থেকে তাদের উদ্ধার করে কোস্টগার্ড।

জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর চট্টগ্রামের বাঁশখালী থেকে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশে ছেড়ে আসে এফবি রহমত-ই ইলাহি নামের একটি জেলে ট্রলার। ১৭ সেপ্টেম্বর মাঝ সাগরে ইঞ্জিন বিকল হয়ে যায় ট্রলারটির। চারদিন ধরে সমুদ্রে ভাসতে ভাসতে বৃহস্পতিবার দুপুরে ২৯ জেলেসহ ট্রলারটি ডুবে যায়। এসময় জেলেরা সাঁতার কেটে সমুদ্রের বুকে জেগে ওঠা পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা সংলগ্ন তুফানিয়া চরে আশ্রয় নেয়। পরে সমুদ্র ঘেরা জনশূন্য দ্বীপে বসে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে সহযোগিতা চায়। এরপর কোস্টগার্ড দক্ষিণ জোনের অধিনস্থ রাঙ্গাবালী ক্যাম্পের সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসেন।

রাঙ্গাবালী কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার আসাদুজ্জামান খান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কল পেয়ে আমরা তাৎক্ষণিক ছুটে যাই। দ্বীপে আটকে পড়া জেলেদের উদ্ধার করে নিয়ে আসি। এরপর ট্রলারের মালিক পক্ষকে খবর দিয়ে তাদের কাছে জীবিত অবস্থায় ২৯ জেলেকে পৌঁছে দেওয়া হয়।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গড়মিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১০

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১১

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১২

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৩

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৪

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৫

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১৬

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৭

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৮

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৯

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

২০
X