শাহীন আলম, দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

দেবিদ্বারে ১০ বছর ভোগাচ্ছে ১০ কিলোমিটার রাস্তা

১০ কিলোমিটার রাস্তায় কার্পেটিং, খোয়া, বালি আলাদা হয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ছবি : কালবেলা
১০ কিলোমিটার রাস্তায় কার্পেটিং, খোয়া, বালি আলাদা হয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ছবি : কালবেলা

পুরো রাস্তা খানাখন্দে ভরা। কার্পেটিং, খোয়া, বালি আলাদা হয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতে এসব খানাখন্দে পানি জমে ডোবার রূপ ধারণ করে। কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর থেকে মোহনপুর ইউনিয়নের ভৈষরকোট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তার এমন দশা।

তিন ইউনিয়নের অন্তত ১৫ গ্রামের মানুষের হাটে-বাজারে যাওয়া বা মহাসড়কে ওঠা এবং কৃষকের উৎপাদিত পণ্যপরিবহনসহ শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়ার একমাত্র সড়ক এটি। অথচ গত ১০ বছরে এ সড়কে এক কোদাল মাটিও ফেলা হয়নি। ফলে গত ১০ বছর ধরে প্রায় ৩০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।

স্থানীয় গ্রামবাসী জানায়, এ সড়ক দিয়ে চরবাকর এলাকার ৪-৫টি ব্রিকস ফিল্ডের প্রায় শতাধিক ট্রাক্টর দিয়ে মাটি ও ইট আনা-নেওয়া করা হয়। দিনরাত ট্রাক্টরে ইট ও মাটি আনা নেওয়ার কারণে সড়ক নির্মাণের দুই-তিন মাস পরই তা ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়। কোনো কোনো সময় ট্রাক্টর থেকে মাটি পড়ে এমন স্তূপ হয় এতে বোঝার উপায় থাকে না যে, এটি পাকা সড়ক নাকি কাঁচা সড়ক। পাকা সড়ক ঢেকে যায় মাটির স্তূপের আবরণে। এরপর অল্প বৃষ্টি এলেই পাকা সড়কে কাদায় দুর্ভোগ পোহাতে হয় মানুষের। এ রাস্তার দুই পাশে অন্তত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা খুব ঝুঁকি নিয়ে চলাচল করে।

পিরোজপুর গ্রামের অটোরিকশা চালক আবদুল কাদের বলেন, জাফরগঞ্জ, এলাহাবাদ ও মোহনপুর এ তিন ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ চলাচল করে এ রাস্তা দিয়ে। আমার নিজের অটোরিকশা উল্টে আমিসহ আহত হয়েছি তিনজন। এর দুদিন পর এলাহাবাদ গ্রামের বয়লার সংলগ্ন মোড়ে ভাঙা রাস্তায় একটি আন্তঃজেলা ট্রাক উল্টে একটি ঘরের ওপর পড়ে যায়। ভাগ্যক্রমে ঘরে কেউ ছিল না। না হলে ঘরে থাকা সবাই মারা যেত। পুরো রাস্তা ভাঙাচোরা ও বড় বড় গর্ত। সিএনজি ও অটোরিকশার পার্টস দ্রুত নষ্ট হয়ে যায়। এ জন্য ভাড়া দ্বিগুণ দিলেও এ রাস্তা দিয়ে যাত্রী আনা-নেওয়া করা হয় না। বাধ্য হয়ে যাত্রীরা হেঁটে আসা-যাওয়া করে।

স্থানীয় পিকআপ চালক ইব্রাহীম মিয়া জানান, চরবাকর থেকে ভৈষরকোট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তা গত ১০ বছরেও সংস্কার করা হয়নি। কুমিল্লা-সিলেট মহাসড়কসহ চান্দিনা যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা এটি। বর্তমানে এ রাস্তায় হেঁটে চলাচল করাও দায়। অধিকাংশ সময় পিকআপের যন্তাংশ নষ্ট হয়ে যায়। আমরা ভয়ে চলাচল করি।

মোহনপুরের স্থানীয় কৃষক মো. সেলিম ভূঁইয়া বলেন, মোহনপুর ও এলাহাবাদ একটি কৃষিনির্ভর এলাকা। এখানকার চাষিরা পার্শ্ববর্তী নিমসার বাজারসহ বিভিন্ন হাট-বাজারে তাদের উৎপাদিত কৃষিপণ্য নিয়ে যায় এ সড়ক দিয়ে। অথচ এ গুরুত্বপূর্ণ রাস্তাটি গত ১০ বছর ধরে ভাঙা ও খানাখন্দ।

দেবিদ্বার উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার বলেন, এ রাস্তাটির টেন্ডার প্রক্রিয়ার কাজ শেষ হয়েছে কয়েক দিন আগে। আগামী এক মাসের মধ্যে বরাদ্দের অনুমোদন চলে আসবে। এরপর এ রাস্তাটির সংস্কার কাজ শুরু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১০

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১১

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১২

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৩

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৪

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৫

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১৬

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৭

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৮

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৯

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

২০
X