নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৮ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৮ এএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

নওগাঁর দুই উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুই আদিবাসী নারী কৃষি শ্রমিকসহ ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পোরশা উপজেলার পূর্ণভবা ও একই দিন বিকেলে মহাদেবপুরের ছিলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের ছিলিমপুর গ্রামের নেপাল পাহানের স্ত্রী শ্রীমতি পাহান (২৭) ও মৃত সুবেন্দ্রনাথ পাহানের স্ত্রী সবানী পাহান (৬৫) ও পোরশা উপজেলার নিতপুর চকবিষ্ণপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলের রফিকুল ইসলাম(৫০)।

পোরশা থানার ওসি জহুরুল ইসলাম জানান, দুপুরে রফিকুল ইসলাম পূর্ণভবা নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে বৃষ্টি শুরু হওয়ার পর বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রফিকুল মারা যান। পরে খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন বলেন, শনিবার বিকেলে শ্রীমতি পাহান ও সবানী পাহান বাড়ির পাশের মাঠে ধান ক্ষেতে ধানের আগাছা পরিষ্কার করার কাজ করছিলেন। এ সময় বৃষ্টিপাত ঘটলে ঘটনাস্থলেই তাদের দুজনেরই মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র স্রোতে ভেসে গেল সাঁকো

রাস্তার ইট তুলে নিয়ে বিক্রি করে দিল প্রতারক চক্র

বন্যার পানি দিয়ে অজু বা গোসল করা যাবে কি?

সাড়ে ৬ বছরেও শেষ হয়নি বিদ্যালয়ের ভবন নির্মাণ

‘থার্ড চাইল্ড প্লাস’ কর্মসূচিতে ভুটান, দিচ্ছে নগদ প্রণোদনা

হরিদাস থেকে তাওহীদ, ইলেকট্রিশিয়ান থেকে কোটিপতি

আর্জেন্টিনা কী করেছিল ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই ম্যাচে

৬ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা

সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপরে

সড়ক দখল করে স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

১০

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম মারা গেছেন

১১

বাহরাইনে হামলার সাইরেন, নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ

১২

হরিদাসের বিরুদ্ধে ১০ কোটি টাকা হুন্ডির অভিযোগ

১৩

কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির লায়নফিশ

১৪

‘হলদে পাখি’ ফান্ডের টাকায় জেবুন্নেছার কোটি টাকার পাজেরো

১৫

ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৬

আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৭

দেশে স্বর্ণের দামে পতন, ভরি কত

১৮

চট্টগ্রামে বন্যার্তদের পাশে ফেনীর শতাধিক স্বেচ্ছাসেবী

১৯

যুক্তরাষ্ট্রের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম ধ্বংস করল ইরান

২০
X