কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

মতুয়াদের ধর্মীয় অধিকার দিয়েছিলেন বেগম খালেদা জিয়া : শ্রী পদ্মনাভ ঠাকুর

কোটালীপাড়া উপজেলায় বিএনপি মনোনীত এস এম জিলানীর নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মতুয়া মিশনের সভাপতি শ্রী পদ্মনাভ ঠাকুর। ছবি : কালবেলা
কোটালীপাড়া উপজেলায় বিএনপি মনোনীত এস এম জিলানীর নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মতুয়া মিশনের সভাপতি শ্রী পদ্মনাভ ঠাকুর। ছবি : কালবেলা

বাংলাদেশ মতুয়া মিশনের সভাপতি শ্রী পদ্মনাভ ঠাকুর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সর্বপ্রথম মতুয়াদের ধর্মীয় অধিকার দিয়েছিলেন। ১৯৯২ সালে আমরা প্রথম ঢাকায় মহাসমাবেশ করেছিলাম। সেই মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, খালেদা জিয়ার আমাদের প্রথম ঢাকা যাওয়ার অনুমতি দিয়েছেন। রাজপথে আমাদের কীর্তন করার অনুমতি দিয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত কাজী মন্টু কলেজ মাঠে অনুষ্ঠিত গোপালগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত এস এম জিলানীর নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

সনাতন ধর্মাবলম্বীদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শ্রী পদ্মনাভ ঠাকুর বলেন, আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে দেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তার সঙ্গে আমার দীর্ঘ সময় বৈঠক হয়েছে। তারেক রহমান আমাকে কথা দিয়েছে, ওড়াকান্দির উন্নয়ন ও হরিচাঁদ ঠাকুরকে প্রতিষ্ঠিত করার জন্য যা যা করা প্রয়োজন তিনি তাই করবেন।

বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী বলেন, আমি সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই। আপনারা আমাকে একটি বারের মতো ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। আমি নির্বাচিত হতে পারলে আপনাদের সঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে এলাকার উন্নয়ন করব।

তিনি আরও বলেন, আমার দলের কোনো সদস্য দ্বারা যদি কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার কোনো জনগণ হয়রানি বা নির্যাতনের শিকার হয় তাহলে আমি তার বিরুদ্ধে সর্বোচ্চ দলীয় ব্যবস্থা গ্রহণ করব।

এলাকার উন্নয়নের কথা বলতে গিয়ে জিলানী বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে সর্বপ্রথম মাদক নির্মূলসহ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নারী উন্নয়নে কাজ করব।

সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত এস এম জিলানীর নির্বাচনী জনসভায় জেলা ও উপজেলার সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১০

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১১

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১২

ইতিহাসের এই দিনে

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৫

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৬

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৭

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৮

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৯

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

২০
X