মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

কবর থেকে কঙ্কাল চুরির ঘটনায় গ্রেপ্তার ৪

শেরপুরে কঙ্কাল চুরির ঘটনায় গ্রেপ্তার চারজন। ছবি : কালবেলা
শেরপুরে কঙ্কাল চুরির ঘটনায় গ্রেপ্তার চারজন। ছবি : কালবেলা

শেরপুরে বহুল আলোচিত কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ভোরে জেলার নালিতাবাড়ি উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযুক্তরা হলেন জেলার নালিতাবাড়ি উপজেলার রজনগর গ্রামের গোলাম রাব্বানী (৫০), পশ্চিম রাজনগর গ্রামের বিল্লাল হোসেন (৪৫), সদর উপজেলার চান্দের নগর গ্রামের আব্দুর রহিম (৪২) ও নকলা উপজেলার মেদির পাড়া গ্রামের সোহেল রানা (৩৫)।

তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, সদর উপজেলার বাজিতখিলা গ্রামের মির্জাপুর সামাজিক কবরস্থানের চার কবর থেকে চারটি কঙ্কাল তারাই চুরি করেছেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ জানান, সদর থানার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুরের সামাজিক কবরস্থানের চারটি কবর থেকে কঙ্কাল চুরির ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়। ওই মামলায় নানা তথ্য-উপাত্ত সংগ্রহ এবং গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাইমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় মূলহোতা এখনও গ্রেপ্তার হননি। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

১০

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

১১

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

১২

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

১৩

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

১৪

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

১৫

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১৬

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১৭

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১৮

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১৯

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

২০
X