হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে বিএনপি সমর্থকের দোকানে আগুন

হাতিয়ায় আগুনে পুড়ে যাওয়া কালাম সর্দারের দোকানের মালামাল। ছবি : কালবেলা
হাতিয়ায় আগুনে পুড়ে যাওয়া কালাম সর্দারের দোকানের মালামাল। ছবি : কালবেলা

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির এক সমর্থকের দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাতের আঁধারে দেওয়া আগুনে পুড়ে গেছে ৭টি দোকান, একটি মাইক্রোবাস ও দুটি সিএনজি চালিত অটোরিকশা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মুলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে ভোরেই ঘটনাস্থল পরিদর্শন করেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

স্থানীয়রা জানান, হাতিয়া উপজেলার মুলা বাজার এলাকায় কালাম সর্দারের কয়েকটি দোকান ছিল। রোববার রাত আনুমানিক ৩টার দিকে দোকানগুলোতে আগুন দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ সময় ৭টি দোকানের মালামালসহ পাশের গ্যারেজে থাকা দুটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি মাইক্রোবাস পুড়ে যায়।

দোকান মালিক কালাম সর্দার বলেন, আমি ধানের শীষের পক্ষে কাজ করছি। কয়েকদিন ধরে প্রতিপক্ষের লোকজন আমাকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। দোকানে আগুন দেবে বলেও হুমকি দেয়। গভীর রাতে মোবাইলে খবর পেয়েছি, দোকানে আগুন লেগেছে। এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কালাম সর্দার।

মাহবুবের রহমান শামীম বলেন, ধানের শীষের কাজ করার কারণে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। প্রশাসনের কাছে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১০

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১১

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১২

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১৩

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১৪

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১৫

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১৬

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৭

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৮

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৯

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

২০
X