ফরিদপুর জেলা ও চরভদ্রসন উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

সন্ত্রাসীদের হামলায় আহত সাংবাদিক সাইফুল্লাহ শামীম। ছবি :কালবেলা
সন্ত্রাসীদের হামলায় আহত সাংবাদিক সাইফুল্লাহ শামীম। ছবি :কালবেলা

‎ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সাংবাদিক সাইফুল্লাহ শামীমকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে রামিম মুন্সি নামের এক সন্ত্রাসী। সাংবাদিক সাইফুল্লাহ শামীম দৈনিক কালবেলার ভাঙ্গা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

‎বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ভাঙ্গা পৌরসভাধীন কাপুরিয়া সদরদী এলাকার হেলিপ্যাড সংলগ্ন গাজীরভিটা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আহত ‎সাংবাদিক সাইফুল্লাহ শামীম (৪৭) বলেন, কাপুড়িয়া সদরদী এলাকায় জায়গা জমি কেনা-বেচা করতে হলে চৌধুরীকান্দা সদরদী গ্রামের কোটন মুন্সির ছেলে রামিম মুন্সিকে চাঁদা দিতে হয়। দীর্ঘদিন থেকে সে এরকম কাজ করছে। এ বিষয়টি নিয়ে তথ্য সংগ্রহ করতে ওই এলাকায় যাই। চাঁদাবাজির বিষয়ে রামিম এর বক্তব্য চাইলে সে আমাকে ডেকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়। তার সাথে থাকা চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আমাকে জখম করে সে পালিয়ে যায়। স্থানীয়রা আমাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রমিম মুন্সির বিরুদ্ধে ভাঙ্গা থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। সে নিক্সন চৌধুরীর গডফাদার নামে পরিচিত। রামিম নির্বাচনের আগ পর্যন্ত গা ঢাকা দিয়েছিল। নির্বাচনের পরে তাকে এলাকায় প্রকাশ্যে দেখা গেছে।

এ ঘটনায় আহত সাংবাদিক ভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন।

ভাঙ্গা থানার ওসি আব্দুল আলীম বলেন, রামিমের বিরুদ্ধে ভাঙ্গা থানায় একাধিক মামলা রয়েছে। এ হামলার ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। আমাদের অভিযান চলমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১০

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১১

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১২

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৩

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৪

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৫

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৬

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৭

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৮

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৯

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

২০
X