রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনের ধাক্কায় ট্রাক উড়ে গিয়ে পড়ল বসতবাড়ির ওপর

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় উড়ে গিয়ে বসতবাড়ির ওপর পড়ে ট্রাক। । ছবি : কালবেলা
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় উড়ে গিয়ে বসতবাড়ির ওপর পড়ে ট্রাক। । ছবি : কালবেলা

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় একটি ট্রাক উড়ে গিয়ে বসতবাড়ির ওপর পড়েছে। এতে দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের ইঞ্জিনও বিকল হয়ে যায়। দুর্ঘটনার কারণে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে রাতেই ট্রেনটি সরিয়ে ফেলায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি পাথরবোঝাই ট্রাক চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে আসছিল। রেলক্রসিংয়ে উঠে ট্রাকটি আটকে যায়। চালক চেষ্টা করেও ট্রাকটিকে রেললাইনের ওপর থেকে সরাতে পারেননি। এর মধ্যে ট্রেন আসার সময় হলে চালক ও হেলপার নেমে যান।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি আইআর শাটল ট্রেন এসে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি উড়ে গিয়ে একটি বসতবাড়ির ওপর পড়ে।

কাশিয়াডাঙ্গা থানার ওসি ফরহাদ আলী জানান, ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে বাড়ির ওপর পড়েছে। এ দুর্ঘটনায় বাড়িতে থাকা দুজন গুরুতর আহত হয়েছেন। তারা সম্পর্কে দাদি ও নাতি। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় ট্রেনেরও ইঞ্জিন বিকল হয়ে গেছে। কিছুটা দূরে গিয়ে ট্রেনটি থেমে গেছে।

রাজশাহীর স্টেশন মাস্টার জিয়াউল হাসান বলেন, দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রেনটি ধাক্কা দিলে কিছুদূর গিয়ে ট্রেনটি থেমে যায়। খবর পেয়ে আমাদের রেলওয়ে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রেনটি সচল করে সেটিকে সরিয়ে ফেলে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সোহেলকে বাঘের খাঁচায় ছেড়ে দিন’

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দিপুমণি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১০

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১১

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১২

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৩

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৪

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৫

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৬

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৭

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৮

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৯

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

২০
X