সিলেট ব্যুরো
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ইসমাঈল আলী। ছবি : কালবেলা
ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ইসমাঈল আলী। ছবি : কালবেলা

মোবাইল হারানোকে কেন্দ্র সিলেটের বালাগঞ্জ উপজেলায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে ইসমাইল আলী নামের এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন।

শুক্রবার ( ২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বোয়ালজুড় বাজারে এ সংঘর্ষ ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার বোয়ালজুড় বাজারে মোবাইল ফোন হারানো নিয়ে ইসমাইল আলীর বড় ভাই মামুনের সঙ্গে ছাত্রদল কর্মী হাসানের বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় ইসমাইল আলী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইসমাইল আলী (২২) বালাগঞ্জ ইউনিয়নের কাজীপুর গ্রামের কাপ্তান মিয়ার ছেলে। সে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত।

বালাগঞ্জ থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, দুই পক্ষের সংঘর্ষে ইসমাইল আলী নামের এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার রাত ১১টায় তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১০

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১১

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১২

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৬

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৭

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৮

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৯

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

২০
X