আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৮ এএম
অনলাইন সংস্করণ

প্রতিষ্ঠার দেড় যুগেও নির্মাণ হয়নি আজমিরীগঞ্জের পৌরভবন

হবিগঞ্জে পরিত্যক্ত ভবনে চলে আজমিরীগঞ্জ পৌরসভার দাপ্তরিক কাজ। ছবি : কালবেলা
হবিগঞ্জে পরিত্যক্ত ভবনে চলে আজমিরীগঞ্জ পৌরসভার দাপ্তরিক কাজ। ছবি : কালবেলা

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ২০০৪ সালের প্রথম দিকে প্রতিষ্ঠিত হয় আজমিরীগঞ্জ পৌরসভা। প্রতিষ্ঠার দেড় যুগ পেরিয়ে গেলেও আজও পৌরসভার নিজস্ব কোনো ভবন তৈরি করতে পারেনি পৌর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠার পর উপজেলা পরিষদের ভেতরে বিআরডিবির পরিত্যক্ত একটি গুদামঘর ভাড়া নিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু হয় পৌরসভার। সেই থেকে জরাজীর্ণ ভবনটিতে চলছে দাপ্তরিক কাজ।

পৌর কর্তৃপক্ষ বলছে, আপাতত কোনো ভবন তৈরি করা হচ্ছে না। পৌরসভায় পানি সরবরাহের জন্য পানির পাম্পের একটি ভবন নির্মাণ করা হবে। সেটিতেই চলবে দপ্তরের কার্যক্রম।

পৌরসভা সূত্রে জানা যায়, ২০০৪ সালের ২১ জানুয়ারি ৬ দশমিক ৫ বর্গকিলোমিটার আয়তনের এলাকায় ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় আজমিরীগঞ্জ পৌরসভা। প্রতিষ্ঠার শুরু থেকে উপজেলা পরিষদের ভেতরে বিআরডিবির পরিত্যক্ত একটি গুদাম মাসিক ছয় হাজার টাকায় ভাড়া নিয়ে সেটিকে সংস্কার করে পাঁচটি কক্ষ তৈরি করে পৌর কর্তৃপক্ষ। সেই থেকে জরাজীর্ণ ভবনটিতে চলছে পৌরসভার দাপ্তরিক কার্যক্রম। বর্ষা মৌসুমে বৃষ্টিতে ছাদ দিয়ে পানি পৌর কার্যালয়ে প্রবেশ করলে বেশ কয়েক দফা ভবনটি মেরামত করে কর্তৃপক্ষ। সর্বশেষ ৪ সেপ্টেম্বর পৌর প্রশাসকের কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে। সরজমিনে পৌরসভা কার্যালয়ে গিয়ে দেখা যায়, স্যাঁতসেঁতে পরিবেশে কক্ষগুলোতে চলছে পৌরসভার দাপ্তরিক কার্যক্রম। প্রায় সব কক্ষের দেয়ালজুড়ে রঙের প্রলেপ ছাপিয়ে শ্যাওলা ভেসে উঠেছে। এসব স্যাঁতসেঁতে দেয়ালের পাশেই সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন নথিপত্র। এরই মাঝে ঝুঁকি নিয়ে দাপ্তরিক কাজ করছে কর্মকর্তা-কর্মচারীরা।

পৌরসভায় সেবা নিতে আসা একাধিক সেবাগ্রহীতারা জানান, বিভিন্ন সময় সেবা নিতে কার্যালয়টিতে গেলে ভয়ে থাকি। কখন ছাদের পলেস্তারা খসে পড়ে আহত হতে হয়। এ ছাড়া স্যাঁতসেঁতে এই পরিবেশে বিভিন্ন নথিপত্র রয়েছে। সরকারি এসব গুরুত্বপূর্ণ নথিপত্র ড্যামেজসহ যে কোনো সময় নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল ভৌমিক বলেন, ভবন নির্মাণের কিছু নিয়মকানুন রয়েছে। আপাতত ভবন নির্মাণের কোনো পরিকল্পনা আমাদের নেই। পৌরসভায় পানি সরবরাহের জন্য একটি ভবন নির্মাণ করা হবে। নির্মাণ শেষ হলে সেই ভবনটিতে আপাতত অফিস স্থানান্তার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফ’র

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

১০

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

১১

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

১২

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

১৩

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৪

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

১৮

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

১৯

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

২০
X