ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

নিয়োগ পরীক্ষার কাগজ ছিনতাই, বিএনপি নেতাসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা

পরীক্ষার কাগজ ছিনিয়ে নিচ্ছেন এক নেতা। ছবি : কালবেলা
পরীক্ষার কাগজ ছিনিয়ে নিচ্ছেন এক নেতা। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের হরিপুরে একটি কলেজের নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় উপজেলা বিএনপির সভাপতিসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ। শুক্রবার (১৩ মার্চ) রাতে হরিপুর থানায় মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ বাদী হয়ে মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) বিকালে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী (আয়া ও পরিচ্ছন্নতা কর্মী) পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ইউএনওর কক্ষে বসে পরীক্ষকদের মাধ্যমে উত্তরপত্র যাচাই চলাকালে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী সেখানে প্রবেশ করেন। এ সময় তারা হট্টগোল ও মব তৈরি করে পরীক্ষকদের কাছ থেকে উত্তরপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেন।

মামলার এজাহারে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩৫ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। উল্লেখিত আসামিদের মধ্যে রয়েছে, হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, বিএনপি নেতা মোখলেসুর রহমান, এরফান আলী, মো. ফারুক, মাসুদ রানা ও মো. উজ্জ্বলসহ আরও ৯ জন।

এ বিষয়ে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম জানান, সব কার্যক্রম নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছিল। হঠাৎ করে কয়েকজন ব্যক্তি তার কক্ষে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং একপর্যায়ে মব তৈরি করে পরীক্ষকদের কাছ থেকে পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়।

অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন জানান, নিয়োগ পরীক্ষায় টাকার লেনদেনের অভিযোগ নিয়ে ইউএনওকে অবগত করতে তারা সেখানে গিয়েছিল। কিন্তু ইউএনও বিষয়টি গুরুত্ব না দেওয়ায় তাদের কর্মীরা কাগজপত্র নিয়ে চলে আসে। পরে সেগুলো পুনরায় ফেরত দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।

মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ জানান, আয়া ও পরিচ্ছন্নতা কর্মী পদে আটজন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষে ইউএনওর কক্ষে বসে কাগজপত্র যাচাইয়ের সময় সেখান থেকে সব কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, ঘটনার বিষয়ে মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১০

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১১

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১২

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৬

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৭

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৮

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৯

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

২০
X