টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

সাংবাদিক মহিন উদ্দিন রিপন। ছবি : কালবেলা
সাংবাদিক মহিন উদ্দিন রিপন। ছবি : কালবেলা

জাতীয় দৈনিক কালবেলার টঙ্গী প্রতিনিধি মহিন উদ্দিন রিপনকে মোবাইল ফোনে গালাগাল ও হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ ওঠেছে। এ ছাড়া সাংবাদিক রিপনের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিকর ছবি ও মন্তব্য ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১ অক্টোবর) বিকেলে মহিন উদ্দিন রিপনের মোবাইল ফোনে এ হুমকি প্রদান করা হয়। এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী।

অভিযুক্তরা হলেন মো. আওলাদ হোসেন (৪৭) ও তার সহদর মাসুম (৩৫)। তারা গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া এলাকার বাসিন্দা মৃত মতিউর রহমানের ছেলে।

অপর আরেক অভিযুক্ত হলেন টঙ্গী পূর্ব থানাধীন হিমারদিঘি এলাকার ইলিয়াস মিয়ার ছেলে আব্দুল খালেক ওরফে সুমন (৩৯)।

খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে। বিভিন্ন পন্থায় শ্রদ্ধাভাজন লোকদের সম্মান ক্ষুণ্ন করা এবং তাদের হেয়প্রতিপন্ন করাই তাদের প্রধান উদ্দেশ্য।

এ বিষয়ে মহিন উদ্দিন রিপন বলেন, আমি সুনাম ও নিষ্ঠার সাথে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে যাচ্ছি। কতিপয় কিছু সন্ত্রাসীরা আজ মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দিয়েছে। অতি দ্রুত দোষীদের আইনের আওতায় আনার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে অবগত আছি। থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত

বিশ্বকাপের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিলের কোচ

পাকিস্তানের বাজেট ঘোষণা, বাংলাদেশের সঙ্গে ব্যবধান কত?

রোববার সই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক

এবার বিনামূল্যে দেখাবে বিশ্বকাপ, জানুন কীভাবে?

সীমান্তে অবৈধ পুশইন ও ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর

ব্রাজিল ম্যাচের আগে মরক্কোর দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন দুই তারকা

বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

সোনারগাঁয়ে ২০ হাজার মানুষ নিয়ে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল

১০

যুক্তরাষ্ট্রের হামলায় ১০৪ নাবিক নিহতের প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের 

১১

কক্সবাজার সৈকতে ৩ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

১২

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

১৩

যশোরে আদ্-দীন হাসপাতালে রোগীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

১৪

পুশইনের প্রতিবাদে বিভিন্ন জেলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

১৫

ফেসবুক বিভ্রাটে ব্যক্তিগত তথ্য হারানোর শঙ্কা কতটা

১৬

তারকাদের নিয়ে ক্রিটিসিজমটা বেশিই হয় : নুসরাত ফারিয়া

১৭

নামে সোনা, কিন্তু সোনা নয়! বিশ্বকাপের তিন অমূল্য পুরস্কারের বিশেষত্ব কী?

১৮

দুই দশক পর তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে উচ্ছ্বাস

১৯

‘আগস্টের শেষে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে’

২০
X