বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৯:৪০ এএম
অনলাইন সংস্করণ

বরিশাল সিটিতে যোগ হলো অটোমেটিক গার্বেজ ডাম্প ট্রাক

ডাম্পিং ট্রাকগুলোর উদ্বোধন করেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন । ছবি : কালবেলা
ডাম্পিং ট্রাকগুলোর উদ্বোধন করেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন । ছবি : কালবেলা

নগর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরালো এবং গতিশীল করতে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিবহনপুলে যুক্ত হয়েছে আরও চারটি ডাম্পিং ট্রাক। যার মধ্যে একটি অটোমেটিক গার্বেজ ডাম্প ট্রাক।

মঙ্গলবার (৩১ মার্চ) বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন মোনাজাতের মধ্য দিয়ে ডাম্পিং ট্রাকগুলোর উদ্বোধন করেন।

এসময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, সচিব রুম্পা সিকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম শুভ্র, নির্বাহী প্রকৌশলী (পরিবহন) জহিরুল ইসলাম টিপু, প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস, পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

নির্বাহী প্রকৌশলী (পরিবহন) জহিরুল ইসলাম টিপু জানান, উদ্বোধন হওয়া চারটি গার্বেজ ডাম্প ট্রাকের মধ্যে একটি অটোমেটিক গার্বেজ ডাম্প ট্রাক। এটি রিমোর্ট কন্ট্রলের সাহায্যে পরিচালনা করা যাবে।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, চারটি ডাম্প ট্রাক সংযোজন হওয়ায় নগর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল এবং ত্বরান্বিত হবে। এতে নগর পরিচ্ছন্ন এবং নাগরিকদের দুর্ভোগ আরও লাঘব হবে বলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১০

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১১

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১২

ইতিহাসের এই দিনে

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৫

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৬

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৭

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৮

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৯

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

২০
X