ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ০৫:৪৭ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৩, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

বিশেষ নামাজ আদায়ের পরই বৃষ্টি

ধামরাইয়ে বৃষ্টি
ধামরাইয়ে বৃষ্টি

প্রচণ্ড তাপদাহ, প্রখর রোদ ও গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। এর থেকে মুক্তি পেতে ও বৃষ্টির আশায় ঢাকা জেলার ধামরাই উপজেলায় বিশেষ নামাজ সালাতুল ইসতিসকার আদায় করেন এলাকাবাসী। এরপর দুপুর দেড়টার দিকে বৃষ্টিতে ভিজে যায় ধামরাই এলাকা।

আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার শরিফবাগ কামিল মাদ্রাসা মাঠে খোলা আকাশের নিচে এ নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে প্রায় চার শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বৃষ্টিতে ভিজে যায় ধামরাইয়ের জনপদ।

নামাজের আগে সব নিয়মকানুন শিখিয়ে দেন শরিফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. মোহাম্মদ ফাইজুল আমিন সরকার। পরে নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য দুই হাত তুলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন তিনি।

প্রিন্সিপাল ড. মোহাম্মদ ফাইজুল আমিন সরকার বলেন, ‘ধামরাইয়ের কয়েকটি গ্রাম একত্রিত হয়ে আজ সালতুল ইসতিসকার অর্থাৎ বৃষ্টির জন্য আমরা সালাত আদায় করেছি। আল্লাহতায়ালার কাছে ক্ষমা চেয়েছি, ভিক্ষা চেয়েছি—তিনি যেন আমাদের সবার গুনা ক্ষমা করে দিয়ে আমাদের মাঝে বৃষ্টি প্রদান করেন। এই প্রার্থনা আমরা আল্লাহর দরবারে করেছি এবং সারা দেশেবাসী বৃষ্টির জন্য যে কষ্ট করছেন সেটি যেন বৃষ্টি দিয়ে আল্লাহ লাঘব করে দেন—এই দোয়া করেছি। ইনশাআল্লাহ! আল্লাহ আমাদের দোয়া কবুল করে বৃষ্টি দিয়ে এই কষ্ট থেকে মুক্তি দিবেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X