মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইলে ব্যস্ত মা, মেয়ের মরদেহ ভাসছে পুকুরে

শিশু সোহানা আক্তার। ছবি : কালবেলা
শিশু সোহানা আক্তার। ছবি : কালবেলা

ঘরের বাইরে দুই বছরের শিশু সোহানা আক্তার খেলছিল। এ সুযোগে সৌদি প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন গৃহবধূ জান্নাত আক্তার। হঠাৎ শিশু সোহানাকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন বাড়ির সবাই। একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখা যায় তাকে। উদ্ধার করে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া গ্রামে নানার বাড়িতে এ ঘটনা ঘটে।

সোহানা একই ইউনিয়নের লক্ষ্মীধরপাড়া গ্রামের পাটওয়ারী বাড়ির সৌদি প্রবাসী সাইফুল ইসলামের মেয়ে।

স্বজন ও স্থানীয়রা জানান, কয়েকদিন আগে মা জান্নাতের সঙ্গে সোহানা নানার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার তাদের বাড়ি ফিরে যাওয়ার কথা। ঘটনার সময় জান্নাত তার স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিল। এ সময় সোহানা বাইরে খেলছিল। কিছুক্ষণ পর তাকে না দেখে তার মা আশপাশে খোঁজ করে। একপর্যায়ে সোহানাকে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়।

রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, সোহানার মরদেহ তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তার মরদেহ দাফন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

ব্রাজিলের জালে জাপানের গোল

১০

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১১

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১২

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১৩

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১৪

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১৫

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১৬

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১৭

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

১৮

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

১৯

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

২০
X