রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ছিনতাইকারীর হামলায় আহত কলেজছাত্রের মৃত্যু

নিশাত আকরাম। ছবি : সংগৃহীত
নিশাত আকরাম। ছবি : সংগৃহীত

ছিনতাইকারীর হামলায় আহত রাজশাহী কলেজের ছাত্র নিশাত আকরাম ১৬ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন। মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের আইসিইউ ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল এই তথ্য নিশ্চিত করেছেন।

নিশাত নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার আড্ডা গ্রামের বাসিন্দা এবং রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

এর আগে ১৭ সেপ্টেম্বর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রিকশায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি ও তার সহপাঠীরা। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের এক অসুস্থ বান্ধবীকে দেখতে এসেছিলেন। পরে রিকশায় করে ফেরার পথে নগরীর বহুমুখী বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে তাদের ওপর হামলা করে ছিনতাইকারীরা। তাদের মধ্যে একজন নিশাতকে ধাক্কা দিয়ে রিকশা থেকে ফেলে দেয়। রিকশায় নিশাত আটকে থাকা অবস্থাতেই দ্রুতগতিতে রিকশা চালাচ্ছিলেন চালক। যার ফলে মারাত্মক আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে হাসপাতাল কর্তৃপক্ষ আইসিইউতে স্থানান্তর করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘আইসিইউতে ওই শিক্ষার্থী চার দিন অজ্ঞান অবস্থায় তার মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। শেষ পর্যন্ত আস্তে আস্তে তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে তিনি মারা যান।’

রাজশাহী নগরের বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘এ ঘটনায় ওই দিন রাতেই ভুক্তভোগী শিক্ষার্থীর চাচাতো ভাই আসাদুজ্জামান বাদী হয়ে থানায় মামলা করেন। পরে রাতেই অভিযান চালিয়ে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। আটককৃত ছিনতাইকারীর নামে এর আগেও থানায় অনেকগুলো মামলা রয়েছে। পরের দিন তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। যেহেতু ওই শিক্ষার্থী মারা গেছেন তাই ছিনতাই মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১০

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১১

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১২

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৩

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৪

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৫

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৬

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৭

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

১৮

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

১৯

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

২০
X