বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে ৪ মাদকসেবীর কারাদণ্ড

টাঙ্গাইলে মঙ্গলবার চার মাদকসেবীকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
টাঙ্গাইলে মঙ্গলবার চার মাদকসেবীকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

টাঙ্গাইলে চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় একজনকে এক বছর এবং তিনজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডিতরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার কালিপুর গ্রামের উদয় কর্মকার, বেড়াডোমা গ্রামের রবিদাস মেহতা (৪৬), একই উপজেলার বীরপুষিয়া গ্রামের মো. হোসেন মিয়া (২৯) ও বেলটিয়াবাড়ী গ্রামের মো. ফজলু (৪২)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম জানান, শহরের পরিত্যক্ত ঘোষিত ভাসানী হলে প্রায়ই মাদকাসক্তদের আসর বসার খবর পাওয়া যাচ্ছিল। মঙ্গলবার সকালে এ খবর পেয়ে ভাসানী হলে অভিযান চালিয়ে চারজন মাদকসেবীকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, অভিযান পরিচালনাকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা পুলিশ সহযোগিতা করে। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১০

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১১

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১২

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৩

পর্তুগালের একাদশ ঘোষণা

১৪

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৫

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৬

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৯

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

২০
X