গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস

মুন্সীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের গজারিয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অভিযানে দেড় হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বাউশিয়া ইউনিয়ন এলাকায় দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ওই সব এলাকাগুলো হলো- বক্তারকান্দী, টেকপাড়া ও মনারকান্দি। তাছাড়া এইসব এলাকায় ৪টি লোহার অবৈধ ঢালাই কারখানা ছিল। আর ধারণা করা হচ্ছে ঢালাই কারখানা ও অবৈধ সংযোগে লাখ লাখ টাকার গ্যাস পোড়ানো হতো। এ সময় এইসব লোহার অবৈধ ঢালাই কারখানা থেকে ভ্রাম্যমাণ আদালত ৪ জনকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। এরা সকলেই ঢালাই কারখানার শ্রমিক। কারাদণ্ড প্রাপ্তরা হলেন- হাবিব (৪০), মনির হোসেন (৪০), রমুজ উদ্দিন (৫০) ও জাহাঙ্গীর (৩৩)। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি জি এম রাশেদুল ইসলাম।

তিতাস গ্যাসের মেঘনা ঘাট আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান পলাস বলেন, বক্তারকান্দী থেকে মনারকান্দী পর্যন্ত ৫ কিলোমিটার এলাকায় প্রশাসনের সহয়তায় প্রায় দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় তিনি সকলকে অবৈধ গ্যাস সংযোগ না নেওয়ার জন্য অনুরোধ করেন।

তিতাস গ্যাসের মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা গজারিয়ায় অভিযান পরিচালনা করি। এসময় বাউশিয়া এলাকার বক্তারকান্দী গ্রামে এলাকায় তিনটি ঢালাই লোহার কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাসের আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম, তিতাস গ্যাসের মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান, সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক (মিটার এন্ড ভিজিল্যান্স) আতিকুল ইসলাম।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বান্দা / পৃথিবীর সবচেয়ে উষ্ণ শহরে জীবন কেমন

শৌচাগারে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণ, কলেজছাত্রের মৃত্যু

ভেড়ামারায় সাপের কামড়ে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী

থানায় সেবা নিতে এসে কেউ যেন কষ্ট না পায়: আইজিপি

মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীরা

তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

১০

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

১১

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

১২

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

১৪

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

১৫

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১৬

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১৭

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

১৮

বান্দরবানে রথযাত্রা উদযাপন

১৯

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

২০
X