ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির হাফ ডজন নেতাকর্মী জামায়াতে যোগদান

বিএনপির নেতাকর্মীদের জামায়াতে যোগদান। ছবি : কালবেলা
বিএনপির নেতাকর্মীদের জামায়াতে যোগদান। ছবি : কালবেলা

জামালপুরের ইসলামপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সোহেলের নেতৃত্বে ৬ বিএনপি নেতাকর্মী জামায়াতে ইসলামিতে যোগদান করেছেন।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা জামায়াত ইসলামির অফিসে ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে তাদের বরণ করে নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সামিউল হক ফারুকী ও জামায়াত উপজেলা আমির রাশেদুল ইসলাম।

জামায়াতে সদ্য যোগদানকৃত ইসলামপুর পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সোহেল বলেন, মহান আল্লাহর প্রতি বিশ্বাস ও পরকালের স্মরণ এবং ভয় থেকে আমি বাংলাদেশ জামায়াত ইসলামিতে যোগদান করেছি। পৌর বিএনপির ওয়ার্ড সেক্রেটারি থাকাকালীন আমি বিভিন্নভাবে বহু মানুষের সামনে লজ্জিত হয়েছি।

তিনি আরও বলেন, বিভিন্ন মারামারি-হানাহানি ও বিচার-শালিস নিয়ে ব্যাপক অতিষ্ঠ হয়ে গেছি। বিএনপিতে কোনো প্রকার দলীয় শৃঙ্খলা নেই, দলীয় নেতাকর্মীদের মধ্যে নেই কোনো আন্তরিকতা। কেউ কাউকে মানে না। বিভিন্ন সভা-সমাবেশে টাকা খরচ করে লোকজন নিয়ে গেলেও সিনিয়র নেতা কর্তৃক অপমানিত হতে হয়।

নব্য যোগদানকারী নেতা লাভলু বলেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনসহ দলীয় সকল কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার পরও বিভিন্ন মিথ্যা অপবাদ শুনতে আর ভালোলাগে না। কথায় কথায় অপমান আর তুচ্ছ-তাছিল্য করা হয় এখানে। দলীয় প্রোগ্রামসহ যেকোনো অনুষ্ঠানে গেলে কোনো মূল্যায়ন তো করা হয়ই না বরং সেখানে নাম ধরে ধরে সকলের সামনে করা হয় অপমান। তাই আমি আজ আমার জনবল নিয়ে জামায়াতে যোগদান করেছি। দেশপ্রেম ও আল্লাহর দায়ী হওয়ার তাগাদায় এমন বাস্তবধর্মী সিদ্ধান্ত নিতে পেরে আমি মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি।

ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী কালবেলাকে বলেন, যে কেউ দল পরিবর্তন করার অধিকার রাখে, তারা কোন কারণে বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে যোগদান করেছে সে বিষয় নিয়ে আমার বলার কিছু নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১১

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১২

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৩

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৪

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৫

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৬

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৭

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৮

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৯

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

২০
X