কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

ফেরিতে উঠতে গিয়ে ট্রাক নদীতে, প্রাণ গেল যুবকের

নদীতে উল্টে পড়ে আছে ট্রাক। ছবি : কালবেলা
নদীতে উল্টে পড়ে আছে ট্রাক। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের বাজিতপুরে ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক নদীতে পড়ে গেছে। এ সময় ট্রাকচাপায় আপন নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার পাটুলী ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত আপন (৩৫) শাহপুর গ্রামের ইস্রাফিল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে একটি মালবাহী ট্রাক পাটুলীঘাট থেকে ফেরিতে উঠার চেষ্টা করছিল। এ সময় পন্টুন থেকে ফেরিতে উঠতে গিয়ে চালক ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে ট্রাকটি উল্টে সরাসরি নদীতে পড়ে যায়। ঘটনার সময় ঘাটে উপস্থিত আপন ট্রাকটির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বাজিতপুর থানার ওসি এস এম শহিদুল্লা বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার পর নদীতে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধারের কাজ চলছে। পাশাপাশি নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১০

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১১

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১২

ইতিহাসের এই দিনে

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৫

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৬

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৭

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৮

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৯

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

২০
X