মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
সিলেট জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ১১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে ৫ মানব পাচারকারীর কারাদণ্ড

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

মানব পাচারের অপরাধে সিলেটে পাঁচ মানব পাচারকারিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে সিলেট মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুর রহমান এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানা গেছে, সিলেটের জকিগঞ্জ উপজেলার মহররম আলী তেরা মিয়ার ছেলে আব্দুস শুক্কুরকে (৩০) ২০১৮ সালে স্বল্প টাকায় স্পেন পাঠানোর প্রলোভন দেখান আসামিরা। প্রথমে ২ লাখ টাকা নিয়ে আসামিরা শুক্কুরকে লিবিয়ায় পাঠান। সেখানে আটকে রেখে তাকে নির্যাতন করে পরিবারের কাছ থেকে দুবারে ৮ লাখ টাকা হাতিয়ে নেন আসামিরা। কিন্তু টাকা নেওয়ার পরও শুক্কুরকে আসামিরা স্পেনে পাঠাননি। এক পর্যায়ে তাকে লিবিয়ার পুলিশ গ্রেপ্তার করে সে দেশের কারাগারে পাঠায়।

প্রায় দুই মাস লিবিয়ায় কারাবাসের পর বাংলাদেশ সরকারের সহায়তায় শুক্কুর বাড়ি ফেরেন। এ ঘটনায় ২০১৮ সালের অক্টোবরে শুক্কুরের বড় ভাই আব্দুল জব্বার বাদী হয়ে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার সকল প্রক্রিয়া শেষে বুধবার আদালত আসামিদের বিভিন্ন মেয়াদে দণ্ডিত করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার চারিগ্রামের আব্দুল মালিকের ছেলে শাহিন আহমদ (৫০), মাদারীপুর জেলার শিবচর থানার চর জানাজাত সামাদখাঁরকান্দি গ্রামের আবদুল আজিজ বেপারির ছেলে নূর মোহাম্মদ (৩৪), একই থানার দক্ষিণ বাঁশকান্দি গ্রামের আতাহার রহমান হাওলাদারের ছেলে আব্দুল কুদ্দুস হাওলাদার করিম (৩৬), ঝালকাঠি জেলার সদর থানার ধারাখানা (খানবাড়ি) গ্রামের মৃত আফতাব উদ্দিন খাঁনের ছেলে মাহাতাব উদ্দিন জসিম খাঁন (৪৭) ও তার ভাই শামীম খাঁন (৩২)।

শাহিনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড, নূর মোহম্মদকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, আব্দুল কুদ্দুস হাওলাদার করিমকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, জসিম খাঁনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও শামীম খাঁনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আসামিদের মধ্যে নূর মোহাম্মদ, আব্দুল কুদ্দুস ও জসিম খাঁন পলাতক রয়েছেন। বাকি দুজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১০

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১১

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১২

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৩

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৪

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৫

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৬

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৭

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৯

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

২০
X