মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ০৮:০৮ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

হরিণাকুণ্ডুর সেই পুলিশের সোর্স আটক

পুলিশের সোর্স ইকবাল হোসেন। ছবি : কালবেলা
পুলিশের সোর্স ইকবাল হোসেন। ছবি : কালবেলা

পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের দায়ে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নের বাকচুয়া (লক্ষ্মীপুর) গ্রামের শফি শাহর ছেলে ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ অক্টোবর) পুলিশের বিশেষ অভিযানে আলোচিত ওই পুলিশের সোর্সকে আটক করে হরিণাকুণ্ডু থানা পুলিশ।

গত সোমবার (২ অক্টোবর) সার্কেল এসপির নাম ভাঙিয়ে প্রতারণা করে ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা মিন্টু মালিতা ইকবাল হোসেনের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলা দায়েরের পরেও ইকবাল হোসেনকে উপজেলার বিভিন্ন স্থানে প্রকাশ্যে দেখা গেলেও তাকে গ্রেপ্তারে পুলিশের কোনো তৎপরতা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন উপজেলার শিক্ষক-জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ বিষয়ে মঙ্গলবার 'দৈনিক কালবেলা'র অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশিত হওয়ার পর রাতে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। পুলিশের সোর্স পরিচয়ে ও সার্কেল এসপির নাম ভাঙিয়ে দিনের পর দিন সাধারণ মানুষকে জিম্মি করে লাখ লাখ টাকা আদায় করে আসছিলেন ইকবাল।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর চুয়াডাঙ্গার পুলিশ সুপার পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় হরিণাকুণ্ডুর আরেক প্রতারক রকিবুল ইসলাম ওরফে বান্ঠাকে চুয়াডাঙ্গা ডিবি পুলিশ গ্রেপ্তার করে।

হরিণাকুণ্ডু ওসি মোহাম্মদ আবু আজিফ জানান, পুলিশের নাম ভাঙিয়ে লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় মামলা হলে তদন্তপূর্বক ইকবালকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এই প্রতারককে ৪২০ ধারায় গ্রেপ্তার করে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

ব্রাজিলের জালে জাপানের গোল

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১০

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১১

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

১২

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

১৩

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

১৪

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১৫

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১৬

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১৭

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১৮

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

১৯

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

২০
X