ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

টাকার জন্য ছোট ভাইকে কুপিয়ে মারল বড় ভাই

পুলিশের হাতে আটক মো. উসমান গণি। ছবি : কালবেলা
পুলিশের হাতে আটক মো. উসমান গণি। ছবি : কালবেলা

ঢাকার ধামরাইয়ে বড় ভাইয়ের হাতে নৃশংসভাবে খুন হয়েছে ছোট ভাই। মাত্র ৬০ হাজার টাকার জন্য ধারাল অস্ত্র দিয়ে উপর্যুপোরি কুপিয়ে ছোট ভাই মো. ফারুক হোসেনকে (৪৫) নির্মমভাবে হত্যা করে বড় ভাই মো. উসমান গণি। স্থানীয় লোকজন খুনি বড় ভাই ওসমান আলীকে আটকে রেখে পুলিশের কাছে সোপর্দ করেন।

বুধবার (৪ অক্টোবর) সকাল ৯ টার দিকে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ফারুক হোসেন (৪৮)। তিনি ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান গ্রামের মৃত আব্দুর রহমান কালার ছেলে। তিনি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। আটক উসমান গণি (৫০) নিহতের আপন বড় ভাই। তারা একই বাড়িতে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান গ্রামের মো. আব্দুর রহমান কালার বড় ছেলে উসমান আলী তার ছোট ছেলে ফারুক হোসেনের কাছে ধারের ৬০ হাজার টাকা পায়। বুধবার সকালের দিকে বড় ভাই উসমান আলী ছোট ভাই ফারুকের কাছে তার দাবিকৃত ৬০ হাজার টাকা ফেরত চায়। ফারুক হোসেন উক্ত টাকা দিতে পারবে না বলে অপারগতা প্রকাশ করলে উসমান ক্ষিপ্ত হয়ে ধারাল অস্ত্র দিয়ে উপর্যুপোরি কুপিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।

এ ব্যাপারে ভাড়ারিয়া ইউপি সদস্য মো. আদর আলী বলেন, ফারুক ও উসমানের মধ্যে দীর্ঘদিন ধরে টাকা-পয়সা ও জমি নিয়ে ঝামেলা চলছিল। ওরা পাঁচ ভাই কিছু জমি কিনে। সেখান থেকে উসমানের অংশটুকু ফারুকের কাছে বিক্রির জন্য বায়না বাবদ টাকা নেয়। আবার উসমানও ফারুকের কাছে টাকা পায় শুনেছি। মূলত জমি ও টাকা পয়সা নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

কেপ ভার্দের ভোজিনিয়া ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১০

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১১

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১২

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

১৩

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

১৪

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১৫

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৬

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১৭

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১৮

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৯

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

২০
X