সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু

বজ্রপাতের প্রতীকী ছবি।
বজ্রপাতের প্রতীকী ছবি।

গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন কিশোরসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে আকস্মিক ঝড়ো বৃষ্টি ও বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে। এ সময় একজন আহত হওয়ার পাশাপাশি একটি একটি ঘোড়াও মারা গেছে।

সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটেছে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে। বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সময় বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় সরাসরি বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ চৌধুরী (১৪), ছোটন মিয়ার ছেলে রাফি মিয়া (১৫) ও নবীর হোসেনের ছেলে মিজান হোসেন (২০)। এ ঘটনায় শামীম (১৮) নামে আরও এক তরুণ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

অপরদিকে ফুলছড়ি সদর উপজেলার ফুলছড়ি ইউনিয়নের যমুনার দুর্গম জামিরা চরে বজ্রপাতে মানিক হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই চরের শুক্কুর আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের সময় মানিকের সঙ্গে থাকা একটি ঘোড়াও মারা যায়। ​ সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে বজ্রপাতে নম্বার আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র জানায়, বিকেল আনুমানিক ৩টার দিকে বাড়ির পাশে ছাগল আনতে গিয়ে তিনি বজ্রপাতের শিকার হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ​ গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিফুর রহমান বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই অধিকাংশের মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তি থেকে দূরত্ব বজায় রাখল ইসরায়েল

৩২ বছর পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ড

লেবাননে আবারও তীব্র ইসরায়েলি হামলা

ব্রাজিলের এক যুগের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস কুইনোনেসের

৩ লাল কার্ডের ম্যাচে ঐতিহাসিক জয়ে মেক্সিকোর বিশ্বকাপ মিশন শুরু

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ব অর্থনীতি ধীরগতিতে পড়বে : বিশ্বব্যাংক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রায় চূড়ান্ত : ট্রাম্প

ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে হাসপাতালে মিরাজ

তারাগঞ্জে পরিবেশ দূষণ করে তেল উৎপাদন, কারখানাকে জরিমানা

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হতে পারে ইউরোপে

১০

শাসনের নামে অশোভন আচরণ, বরখাস্ত হলেন স্কুলশিক্ষক

১১

রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে মেক্সিকো

১২

এক প্রবাসীর পা থেকে এল বিশ্বকাপের প্রথম গোল

১৩

হরমুজ প্রণালি শিগগিরই খুলে দেওয়া হবে : ট্রাম্প

১৪

অবশেষে বালের্দির বদলি ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

 ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়ার গুরুত্ব তুলে ধরলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

মেক্সিকোর একাদশে চমক, নেই ওচোয়া বেঞ্চে অধিনায়কও

১৭

'স্পেশাল ওয়ান' বার্নাব্যুতে ফিরছেন

১৮

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

১৯

বিশ্বকাপের উদ্বোধন: ‘দাই দাই’ গানের তালে ফুটবলপ্রেমীদের নাচালেন শাকিরা

২০
X