বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৩:১৫ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

দুদক কর্মকর্তার মৃত্যু, সেই দুই এএসআই প্রত্যাহার

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

চট্টগ্রামে পুলিশ হেফাজতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপপরিচালক ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ মারা যাওয়ার ঘটনায় চান্দগাঁও থানার দুই এএসআইকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার এম এ মাসুদ স্বাক্ষরিত এক আদেশে তাদের প্রত্যাহার করে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহার হওয়া দুই পুলিশ কর্মকর্তা হলেন চান্দগাঁও থানার এএসআই মো. ইউসুফ আলী ও এটিএম সোহেল রানা।

সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) স্পিনা রানী প্রামাণিক কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রশাসনিক কারণে চান্দগাঁও থানায় কর্মরত দুই এএসআইকে প্রত্যাহার করে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া এই ঘটনা খতিয়ে দেখতে বুধবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সিএমপি।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এএএসআই ইউসুফ আলী ও এটিএম সোহেল রানা চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকা থেকে দুদকের অবসরপ্রাপ্ত উপপরিচালক ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের এক ঘণ্টার মধ্যে পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়।

মামলার এজাহার ও গ্রেপ্তারি পরোয়ানার তথ্য অনুযায়ী, গত ২৯ আগস্ট চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালতে ৩২৩ (মারধর) ও ৫০৬ (২) (ভয়ভীতি প্রদর্শন) ধারায় মামলা করেন রণি আক্তার তানিয়া (২৬) নামে এক নারী। মামলায় ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ ও তার শ্যালক মোহাম্মদ কায়সার আনোয়ারকে আসামি করা হয়। গত ২৭ সেপ্টেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরোয়ানাটি গত ১ অক্টোবর চান্দগাঁও থানায় পৌঁছায়। পরোয়ানাপত্র পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তথ্যমন্ত্রী / গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ১৩৭ ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত

মেসির দিকে কেন তেড়ে গিয়েছিলেন মিশরের গোলকিপিং কোচ

সরকারি স্কুলের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

মিশর কোচের হাতের ‘এক্স’ আকৃতি কীসের ইঙ্গিত?

দল-মতের ঊর্ধ্বে উঠে সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিতে হবে: ডা. জাহেদ উর রহমান

ইরান ইস্যুতে স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিলেন ট্রাম্প

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম / সংসদ ভবনে আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন দেশের বিরুদ্ধে গভীর চক্রান্ত

স্টেশন পরিষ্কার করে জমানো টাকা নিতেই হামলা, কেড়ে নিল প্রাণ

আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে শিক্ষার্থীকে মারধর

ছেলেকে নিয়ে একসঙ্গে বিষপান, মায়ের মৃত্যু

১০

উগ্রবাদী সন্দেহে দুই সদস্য ফের রিমান্ডে, চারজন কারাগারে

১১

ইতিহাসে প্রথমবার সিনেমার নায়িকা এআই অভিনেত্রী

১২

দেশের জ্বালানি খাতে তুর্কি বিনিয়োগের আগ্রহ, স্বাগত জানাল বাংলাদেশ 

১৩

পর্তুগাল ও আয়োজক যুক্তরাষ্ট্রের বিদায়ে টিকিটের দামে ধস

১৪

ফিফা বিশ্বকাপ নিয়ে এবার মুখ খুললেন ইরানের প্রেসিডেন্ট

১৫

সুস্থ মানুষকে ‘ক্যানসার রোগী’ সাজিয়ে সরকারি সহায়তা আত্মসাৎ

১৬

কোরআন বুকে জড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন মা

১৭

বিখ্যাত সাহাবি হজরত আলীর (রা.) ১৫টি অনুপ্রেরণামূলক বাণী

১৮

দুর্নীতির অভিযোগে বরখাস্ত, হাইকোর্টের স্থগিতাদেশে আবারও দায়িত্বে কুবি রেজিস্ট্রার

১৯

হাওরে নৌকায় তরুণীকে যৌন নিপীড়ন, গ্রেপ্তার যুবক

২০
X