নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নবীনগরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে জখম

ব্রাহ্মণবাড়িয়া জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়া জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ওই ছাত্রীর বড় ভাই আব্দুল আলিম (১৯) কে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

সোমবার (২ অক্টোবর) রাতে সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা গ্রামে এ ঘটনা ঘটে। আহত আলিমকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা গ্রামের মৃত শাহাবুদ্দিনের দুই ছেলে সাইদুল ইসলাম ও শফিক ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। হামলায় আহত ওই ছাত্রীর ভাই আব্দুল আলিমের মাথায় ৮টি সেলাই পড়েছে।

আহত আলিমের মা-আরফুজা বেগম বলেন, ‘আমার দুই মেয়ে স্থানীয় একটি স্কুলের পড়াশোনা করেন একজন ৭তম শ্রেণির ছাত্রী ও আর একজন ৬ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। প্রায় এক বছর ধরে স্কুল ও রাস্তায় বের হলে আমার দুই মেয়েকে উত্যক্ত করে একই গ্রামের শাহাবুদ্দিনের ছেলে সাইদুল ইসলাম। ইভটিজিংয়ের বিষয়টি সাইদুলের পরিবারকে অবগত করা হলে এতে সাইদুল ইসলাম ও তার ভাই শফিক ইসলাম ক্ষিপ্ত হয়। গত সোমবার রাতে আলিমের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় রড দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আলিমের মাথায় ৮টি সেলাই দেওয়া হয়েছে। আলিম বর্তমানে নবীনগর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

স্কুলছাত্রী বলেন, ‘স্কুলে যাওয়ার সময় প্রতিদিনই সাইদুল আমাকে ইভটিজিং করত। তুলে নিয়ে যাওয়ার হুমকি দিত। রাস্তা দিয়ে স্কুলে যাওয়ার সময় পিছন থেকে সাইদুল আমরা বোনের ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটুকে ভাইরাল করে দেয়। বিষয়টি আমার পরিবারকে জানালে ভাই প্রতিবাদ করেন। এতে সাইদুল ইসলাম তার ভাই শফিক ইসলাম ক্ষিপ্ত হয়ে আমার ভাইকে রড দিয়ে পিটিয়ে আহত করেছে।’

অভিযুক্ত সাইদুলের চাচা জয়নাল বলেন, বিষয়টি চেয়ারম্যান সাহেব দায়িত্ব নিয়েছেন, আশা করছি বিষয়টি দ্রুত মীমাংসা হয়ে যাবে।

সলিমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশিকুর রহমান সোহেল, বলেন, ‘মারপিটের বিষয়টি জেনেছি। সঙ্গে সঙ্গে ওসিকে বিষয়টি অবগত করেছি। আহত আলিম এখনও হাসপাতালে চিকিৎসাধীন। অবশ্যই এর উপযুক্ত বিচার হবে।’

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১০

ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

১১

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি মাছউদ

১২

রহস্যময় পাকিস্তান সফরে নাজনীন নীহা

১৩

ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা স্থাপনের পরিকল্পনা

১৪

নিজের চরকায় তেল দাও, কেন? কাদের ইঙ্গিত করলেন নেইমার

১৫

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

১৬

মরদেহ উদ্ধারে গিয়ে নিজের ছেলের নিথর দেহ পেলেন পুলিশ সদস্য

১৭

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

১৮

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

১৯

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

২০
X