কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০১:৫৮ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের দ্বিতীয় চালান রূপপুর এসে পৌঁছেছে।

কঠোর নিরাপত্তায় শুক্রবার (৬ অক্টোবর) সকাল সোয়া ১০ টার দিকে নাটোর-কুষ্টিয়া-পাবনা মহাসড়ক দিয়ে ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে ঢোকে।

এর আগে, বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে রাশিয়া থেকে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান একটি বিশেষ বিমানে করে ঢাকায় এসে পৌঁছায়।

প্রথম চালানের মতোই সর্বোচ্চ নিরাপত্তার মধ্যদিয়ে আমদানি করা পারমাণবিক এ জ্বালানি সড়ক পথে নেয়া হয় রূপপুরে।

১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে পাবনার ঈশ্বরদীতে নির্মাণ করা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। এর মধ্যে প্রথম ইউনিটটি আগামী বছর চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

পর্যায়ক্রমে আরও পাঁচটি ইউরেনিয়ামের চালান দেশে আসার কথা। এ সাতটি চালানে আসা জ্বালানি দিয়ে নিরবচ্ছিন্ন ২৪০০ মেগাওয়াট ক্ষমতার দুই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন করা যাবে।

উল্লেখ্য, ইউরেনিয়ামের প্রথম চালান দেশে আসে গত ২৮ সেপ্টেম্বর। এর মধ্যদিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি যে পারমাণবিক স্থাপনায় উন্নীত হয়েছে তার আনুষ্ঠানিক স্বীকৃতিস্বরূপ গতকাল (৫ অক্টোবর) বৃহস্পতিবার ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জ্বালানি সনদ হস্তান্তর করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে অপ্টার পূর্বাভাস বাস্তবে কতটা মিলল? 

মেসির রেকর্ডের দিনে ম্যারাডোনাকে ছুঁলেন আলভারেজ

ময়মনসিংহে ছাত্রদল নেতাসহ ৩ জন কারাগারে

আইসিএবির নতুন সিইও কামরুজ্জামান

আল জাজিরা বিশ্লেষণ / ফিফা কোনো স্বাধীন ক্রীড়া সংস্থা নয় বরং রাজনৈতিক হাতিয়ার

চট্টগ্রাম ছাড়া অন্য বিভাগে এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে গৃহায়নমন্ত্রীর শ্রদ্ধা

ধর্ষণ মামলায় ফাদার গ্রেগরী বেকসুর খালাস, উচ্চ আদালতে যাবে রাষ্ট্রপক্ষ

শাড়ি নিয়ে প্রতারণা / অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

রাত ১টার মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ঝড়ের আভাস

১০

উগ্রবাদী কার্যক্রমের অভিযোগ / ফাতাহ কমব্যাটের ৭ সদস্য তিন দিনের রিমান্ডে

১১

ঢাকা কলেজের হলপাড়ায় জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-কর্মচারীরা 

১২

ঘুমন্ত চাচাকে গলা কেটে হত্যার পর পালাল ভাতিজা

১৩

ওমানে অবস্থানরত মার্কিন নাগরিকদের ‘নিরাপদ আশ্রয়ে’ থাকার নির্দেশ

১৪

ঢাকায় বৈরী আবহাওয়া, সিলেট গেল আবুধাবির ফ্লাইট

১৫

তালাবদ্ধ ঘরে ঝুলছিল পিকআপ চালকের মরদেহ, দ্বিতীয় স্ত্রী নিখোঁজ

১৬

লাইভ র‌্যাংকিংয়ে আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ

১৭

রাজধানীতে ফুটপাত থেকে ৩ মরদেহ উদ্ধার

১৮

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ ৪ জন নিহত

১৯

মুজিববর্ষের কর্মসূচিতে ব্যয় ৯৮৩ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

২০
X