মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০২:২৭ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি নির্বাচন বানচাল করতে চায় : হানিফ

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে কথা বলছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। ছবি : কালবেলা
আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে কথা বলছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। ছবি : কালবেলা

বিএনপি নির্বাচন বানচাল করতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, আমেরিকা নাকি আওয়ামী লীগ নেতাদের স্যাংশন দেবে, স্যাংশন দেবে যারা নির্বাচনে বাধাগ্রস্ত করবে তাদের। বিএনপিতো নির্বাচন বানচাল করতে চায়। এখন তো তাদের ভয় বেশি। সংবিধান অনুযায়ী এই সরকারের অধীনে ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৬ অক্টোবর) কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের মিরসরাইয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘বিএনপি তথাকথিত রোডমার্চ করেছে। তাদের লজ্জা থাকা উচিত, মির্জা ফখরুলের লজ্জা থাকা উচিত। তারা আল্টিমেটাম দিয়েছে, সব সময় আল্টিমেটাম দেয়, কিন্তু কিছু করতে পারে না। তারা ২০১২, ২০১৩ সালেও খালেদা জিয়াকে দুর্নীতি থেকে ও যুদ্ধাপরাধীদের বাঁচাতে আল্টিমেটাম দিয়েছিল, কিছুই করতে পারেনি। শুধু আল্টিমেটাম দিয়ে যাচ্ছে। যার জন্য আল্টিমেটাম দিয়েছে তিনি কারাগারে, আর শেখ হাসিনা বারবার প্রধানমন্ত্রী। শেখ হাসিনার কৃপায়, বেগম খালেদা জিয়া বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন।’

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপি খুনির দল। কিছুদিন আগে তারা মিরসরাইয়ে ১৫ বছরের এক ছেলেকে খুন করেছে। আমাদের সজাগ থাকতে হবে, আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে তারা কাউকে হত্যা করতে পারবে না। আগামীতে যে নির্বাচন হবে, সে নির্বাচনে জনগণ প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে দেখতে চায়।’

এদিন বারইয়ারহাট পৌরসভায় ইঞ্জিনিয়ার মোশাররফ চত্বরে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য খদিজাতুল আলম সনি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান, সদস্য মাহবুব রহমান রুহেল, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টো, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন দিদার প্রমুখ।

এ সময় সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য দিদারুল আলম, মিরসরাই উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ প্রায় ২০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়কের পদত্যাগ

সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ কিলোমিটার সংস্কারের অপেক্ষায়

ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

সাবেক সতীর্থের চোখে মেসি: কোন জাদুতে তিনি সবার চেয়ে আলাদা

শিশু-নারীর সুরক্ষায় জাতিসংঘের নেতৃত্বে বৈশ্বিক ঋণ-সহায়তা কাঠামোর আহ্বান

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ২

চার জেলায় ব্যাংক খোলা আছে আজ

প্রিয় দলকে জেতাতেই হবে / ফাইনালের আগে সমর্থকদের ঘরে ঘরে কুসংস্কার

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে স্পেন কোচের ‘একমাত্র ভয়’ কী নিয়ে

১০

ডুবে মারা গেলেন রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি

১১

পাকিস্তানে ফের বাড়লো জ্বালানির দাম

১২

হাতের টানেই গুঁড়ো হচ্ছে নির্মাণাধীন স্টেডিয়ামের ঢালাই, প্রতিবাদ করায় হামলা

১৩

মধ্যপ্রাচ্যে ভ্রমণ নিয়ে নতুন সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

১৪

বহু বছর ধরে অচল থাকা ইরাক-সিরিয়া তেল পাইপলাইন সচলে সমঝোতা

১৫

ডেমরার পুলিশ লাইনে পুলিশ সদস্যের ‘আত্মহত্যা’, থানায় মামলা

১৬

বন্যার সময় আসতে না পারায় এলাকাবাসীর কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ফাইনালে ইয়ামালকে নিয়ে বিশেষ ছক কষেছেন মেসি

১৮

চাকরিজীবীদের জন্য এক মাসে দুই দফায় ছুটি নিয়ে সুখবর

১৯

প্রধানমন্ত্রীর কাছে সাবেক যুবদল নেতার খোলা চিঠি

২০
X