কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৫:০২ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বরগুনায় সড়ক দুর্ঘটনায় এনএসআই সদস্য নিহত

জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য জয়দেব। ছবি : সংগৃহীত
জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য জয়দেব। ছবি : সংগৃহীত

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় জয়দেব নামে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক সদস্য নিহত হয়েছেন।

শনিবার (৭ অক্টোবর) দুপুর ২টার দিকে বরগুনার বামনা উপজেলা সদর ইউনিয়নের সোনাখালী মোড়ে তাদের বহনকারী মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় তার সঙ্গী মেহেদী হাসান (২৭) গুরুতর আহত হন। তিনিও এনএসআই’র সদস্য।

গুরুতর আহতাবস্থায় মেহেদী হাসানকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ‘বামনা উপজেলা যুবলীগের ত্রিবার্ষিকী সম্মেলনে পেশাগত দায়িত্ব পালনের জন্য বরগুনা থেকে মোটরসাইকেলযোগে বামনা যাচ্ছিলেন এনএসআই’র দুই সদস্য। পথিমধ্যে বামনার সোনাখালী মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এনএসআই’র দুই সদস্য গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এ সময় সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক এনএসআই সদস্য জয়দেবকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া অপরজন মেহেদী হাসানের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঘটনার পরপরই ট্রাক ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে যায় বলে জানিয়েছে বামনা থানা পুলিশ।

নিহত জয়দেবের মৃতদেহ বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লাশ সংরক্ষণ কক্ষে রয়েছে। তিনি ও আহত মেহেদী এনএসআই’র বরগুনা জেলা কার্যালয়ে কর্মরত ছিলেন।

হাসপাতালে কর্মরত এনএসআই সদস্য আবুল বাশার এসব তথ্য নিশ্চিত করে জানান, ‘গুরুতর আহত এনএসআই সদস্যের চিকিৎসা চলছে। তার খোঁজখবর নিতে ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে এসেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

১০

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

১১

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

১২

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

১৩

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

১৫

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

১৬

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

১৭

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

১৮

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

১৯

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

২০
X