জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

এই সরকারের আমলে মানুষ শান্তিতে ঘুমাচ্ছে : পরিকল্পনামন্ত্রী

জগন্নাথপুরে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় কথা বলছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। ছবি : কালবেলা
জগন্নাথপুরে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় কথা বলছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। ছবি : কালবেলা

এই সরকারের আমলে মানুষ শান্তিতে ঘুমাচ্ছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। উন্নয়নের সরকার মানেই শেখ হাসিনার সরকার।’

তিনি বলেন, ‘বর্তমান সরকারের আমলে যেসব উন্নয়ন হয়েছে তা এখন বিশ্ব দরবারে অনন্য। সাধরণ মানুষ গণতন্ত্র বুঝে না, সাধারণ মানুষ চায় শান্তিতে দুবেলা ভাত খেতে। শেখ হাসিনা সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে গৃহনির্মাণ, নলকূপ স্থাপন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা চালু করেছে। খেটে খাওয়া মানুষগুলো যাতে ভালো থাকে, সবসময় একই চিন্তা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

শনিবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর কার্যালয়ে জগন্নাথপুর থানা পুলিশ আয়োজিত দুর্গোৎসব ও হিন্দু সম্প্রদায়ের লোকজনকে নিয়ে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী।

জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমানের সভাপতিত্বে ও তদন্ত অফিসার সুশংকর পালের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় এমএ মান্নান, আগামী নির্বাচন হবে শেখ হাসিনার নেতৃত্বে, যত নিবন্ধন দল আছে সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। সারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে। এ দেশের মানুষ হিন্দু-মুসলিম ভেদাভেদ নেই। ধর্ম যার যার উৎসব সবার। হিন্দু সম্প্রদায়ের বড় একটি ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। এই উৎসবে আমরা সবাই আনন্দ করব। যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওই সভায় বিশেষ অতিথি ছিলেন প্রবীণ রাজনীতিবিদ আওয়ামী লীগ নেতা সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রশিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলার দুর্গাপূজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ হিন্দু ধর্মাবলম্বীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

ছেলের হাতে বাবা খুন

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১০

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১২

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

১৩

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

১৪

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

১৫

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

১৬

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

১৭

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

১৮

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

১৯

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

২০
X