গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৮:৫৩ এএম
অনলাইন সংস্করণ

বৃষ্টির পানিতে ভেসে গেছে ৭৩ লাখ টাকার মাছ

বৃষ্টির পানিতে পুকুর তলিয়ে মাছ ভেসে যাওয়ায় কাঁদছেন মাছ চাষি যতীন্দ্র চন্দ্র বর্মণ। ছবি : কালবেলা
বৃষ্টির পানিতে পুকুর তলিয়ে মাছ ভেসে যাওয়ায় কাঁদছেন মাছ চাষি যতীন্দ্র চন্দ্র বর্মণ। ছবি : কালবেলা

মাছ চাষে রাষ্ট্রীয় পদক পেয়ে প্রশংসায় ভাসছিলেন ময়মনসিংহের গৌরীপুরের গ্রামের মাছ চাষি যতীন্দ্র চন্দ্র বর্মণ। পদকপ্রাপ্তির পর থেকে স্থানীয়ভাবে সংবর্ধনা ও সম্মাননা পেয়ে দিনগুলো আনন্দেই কাটছিল এই মাছ চাষির। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই ম্লান হয়ে যায় আশ্বিনের বর্ষণে। গত দুদিনের টানা বৃষ্টিপাতে তার ১৫টি পুকুর পানিতে তলিয়ে যায়। এতে ভেসে গেছে ছোট-বড় বিভিন্ন প্রজাতির ৭৩ লাখ টাকার মাছ।

জানা গেছে, সংসারে অসচ্ছলতার কারণে একসময় খাল-বিলে মাছ ধরতেন যতীন্দ্র। কাঁধে ভার নিয়ে মাছের পোনা বিক্রির পাশাপাশি শ্রমিকের কাজ করেছেন অন্যের পুকুরে। এভাবেই পাঁচশ টাকা জমিয়ে ১৯৯৫ সালে একটি পুকুর ভাড়া নিয়ে মাছ চাষ শুরু করেন। মাছ চাষের আয়ে ২০০৫ সালে বাহাদুরপুর গ্রামে প্রতিষ্ঠা করেন বর্মণ মৎস্য প্রজনন কেন্দ্র।

মাছের রেণু পোনা উৎপাদনের স্বীকৃতিস্বরূপ গত ২৫ জুলাই জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে গ্রহণ করেছেন জাতীয় মৎস্য পদক-২০২৩।

বর্মণ মৎস্য প্রজনন কেন্দ্র ও হ্যাচারিতে খোঁজ নিয়ে জানা গেছে, গত দুদিনের বৃষ্টিতে যতীন্দ্রের ১৫টি পুকুর তলিয়ে গেছে। পানিতে ভেসে গেছে হ্যাচারির বিভিন্ন প্রজাতির ৪০ লাখ টাকার ধানিপোনা (৮০ লাখ), ৬ লাখ ৫০ হাজার টাকার বড় পোনা (৫ টন) , ২৬ লাখ টাকার ব্রুট মাছ (৩টন)।

যতীন্দ্র বলেন, বর্ষণে আমরা সব শেষ হয়ে গেল। বৃষ্টির পানি আমার সব শেষ করে দিল।

হ্যাচারির শ্রমিক কালা মিয়া বলেন, বৃষ্টির পানি বাড়ার সঙ্গে সঙ্গে আমরা পুকুরের চারপাশে নেট দিয়ে মাছ আটকানো চেষ্টা করেছি। কিন্তু বৃষ্টির পানির চাপ এতই বেশি ছিল যে সব ভাসিয়ে নিয়ে গেছে।

যতীন্দ্র চন্দ্র বর্মণ বলেন, গত ৫২ বছরে আমরা এত বৃষ্টির পানি দেখিনি। ব্যাংক লোন নিয়ে হ্যাচারির ব্যবসাটা করছিলাম। কিন্তু অতিবৃষ্টিপাতে সব ভাসিয়ে নিয়ে গেছে। ৭৩ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষতি কীভাবে পুষিয়ে উঠব আর লোন কীভাবে পরিশোধ করব বুঝতে পারছি না।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, অতিবৃষ্টিতে উপজেলার ৭০ ভাগ পুকুর পানিতে তলিয়ে মাছ ভেসে গেছে। আমরা যতীন্দ্র চন্দ্র বর্মণসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের ক্ষয়ক্ষতির প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ দলের এমপির বক্তব্য ‘প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির

কাঁদলেন ও কাঁদালেন আনোয়ারা

ঢাকা সামিটে ড. মঈন খান / মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব

১০০ হাফেজে কোরআন ও এ লেভেল গ্র্যাজুয়েটদের সংবর্ধনা

জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকছে

গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যুবককে হত্যার পর থানায় স্কুলছাত্রের আত্মসমর্পণ

খামেনির জানাজার আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সতর্ক করল ইরান

১০

ভারত থেকে খামেনির জানাজায় যোগ দিতে যাচ্ছেন যারা

১১

আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি

১২

বিআরটিসি বাস-সিএনজির সংঘর্ষে নিহত ১

১৩

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

১৪

মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

১৫

‘রাজনীতিও শিক্ষার অংশ, তবে সহিংসতার স্থান নেই’

১৬

আলি খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৭

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা উপহার এমপি মানসুরার

১৯

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ৯ দিনের কর্মসূচি ছাত্রদলের 

২০
X