শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

নিজ কক্ষের বেলকনি থেকে প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার 

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

গাজীপুরের শ্রীপুরে রনি শেখ নামে এক সহকারী ইলেকট্রিক প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার পা মেঝেতে লেগে ছিল এবং হাতের কাছেই ছিল গ্রিল।

শ্রীপুর থানার এস আই ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রোববার (৮ অক্টোবর) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামে নোমান গ্রুপের নাইস ফেবিক্স প্রসেসিং লিমিটেডের ডর্মেটোরির নিজ কক্ষের বেলকনি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রনি শেখ (২৮) গাইবান্ধার সাদুল্লাপুর থানার শ্রীরামপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি মাওনা উত্তরপাড়া নোমান গ্রুপের নাইস ফেবিক্স প্রসেসিং লিমিটেডের সহকারী ইলেকট্রিক প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

শ্রীপুর থানার এস আই ইসমাইল হোসেন বলেন, ‘প্রতিদিনের ন্যায় রনি শনিবার রাতের খাবার খেয়ে তার নিজ রুমে শুয়ে পড়ে। পরে সকালবেলা তার রুমমেট মো. ফেরদৌস আলম ঘরের বেলকুনির গ্রিলের সঙ্গে রনিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় সে আশপাশের লোকজনদের ডাকাডাকি করে। পরবর্তীতে কারখানার কর্তৃপক্ষ শ্রীপুর থানা পুলিশকে খবর দিলে নিহতের লাশ উদ্ধার করা হয়।’

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর মডেল থানার ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ জানা যায়নি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১০

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১১

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১২

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৩

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৪

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৫

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৬

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১৭

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১৮

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১৯

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

২০
X