বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৪:৩০ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেন থেকে নামার সময় পা হারালেন এক নারী

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেল স্টেশনে ট্রেন থেকে নামার সময় মিনতি রানী নামের এক নারীর বাম পায়ের গোড়ালির ওপর থেকে কাটা পড়েছে। রোববার (৮ অক্টোবর) ভোর সোয়া ৫টার দিকে রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার পচা বাজারে বলে জানা গেছে।

পীরগঞ্জ রেল স্টেশনের সহকারী মাস্টার সোহরাব হোসেন জানান, বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন থেকে নামার সময় ওই নারী পিছলে পড়ে যান। এতে তার বাম পায়ের গোড়ালির ওপর থেকে কাটা পড়ে। তাৎক্ষণিক পীরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে তারা তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করে।

পীরগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আব্দুর রহমান সোহান জানান, তার কোনো স্বজনের খোঁজ পাওয়া যায়নি। প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা রোগী কল্যাণ সমিতির সহায়তায় তাকে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X