সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৮:২৩ এএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৯:৫৫ এএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা

নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও ধামগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুম আহম্মেদ। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও ধামগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুম আহম্মেদ। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও ধামগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুম আহম্মেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৮ অক্টোবর) তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের আইন অবজ্ঞা এবং কমিশনের আইনি কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে দুদকের সহকারী পরিচালক ওমর ফারুক নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন।

জানা গেছে, মাসুম আহম্মেদ বন্দর উপজেলা আওয়ামী লীগেরও সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ১৯ (৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, দুর্নীতি দমন কমিশন বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমানে জেলা পরিষদের সদস্য মো. মাসুম আহম্মেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ, বিলাসবহুল বাড়ি, গাড়ি, দুটি ইটভাটার মালিকানা অর্জন এবং গভীর নলকূপ দেওয়ার নামে জনসাধারণের থেকে টাকা আদায় সম্পর্কিত অভিযোগের বিষয়ে রেকর্ডপত্রসহ দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নারায়ণগঞ্জে উপস্থিত হয়ে বক্তব্য প্রদানের জন্য নোটিশ জারি করে। কিন্তু কমিশনে উপস্থিত হয়ে রেকর্ডপত্রসহ তার বক্তব্য না দিয়ে কমিশনের আইনকে অবজ্ঞা করা এবং দুর্নীতি দমন কমিশনের আইনি কার্যক্রমে বাধা তথা সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়।

এ বিষয়ে মাসুম আহম্মেদ জানান, দুদকের মামলার বিষয়ে এখন পর্যন্ত আমি জানি না। বিষয়টি সঠিক হলে আমি প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১০

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১১

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১২

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৩

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৪

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৫

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৬

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৭

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৮

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৯

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

২০
X