মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৯:৫০ এএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে গলা কেটে হত্যা করে থানায় গিয়ে খুনির আত্মসমর্পণ

অভিযুক্ত সাইফুল ইসলাম। ছবি : সংগৃহীত
অভিযুক্ত সাইফুল ইসলাম। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জে একটি চায়ের দোকানের আড্ডায় তর্কাতর্কির জেরে রিকশাচালককে প্রকাশ্যে গলা কেটে হত্যা করেছে সাইফুল ইসলাম (২৫) নামের এক যুবক। এরপর তিনি নিজেই থানায় গিয়ে বলতে থাকেন ‘আমি মানুষ মেরেছি।’ রোববার (৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলম শেখ (৫০) কান্দাপাড়া দক্ষিণ দিয়ার এলাকার বাসিন্দ। সাইফুলও একই এলাকায় থাকেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, কান্দাপাড়া এলাকায় একটি দোকানে তুচ্ছ বিষয় নিয়ে আলম শেখের সঙ্গে সাইফুলের কথাকাটাকাটি হয়। এরই একপর্যায়ে আলম শেখকে দোকান থেকে বের করে এনে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে সাইফুল। এতে ঘটনাস্থলেই আলম শেখের মৃত্যু হয়।

পরে সাইফুল থানায় এসে নিজেই এ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।

ওসি আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত সাইফুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

১০

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

১১

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

১২

টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষ

১৩

রিজার্ভ আরও বাড়ল

১৪

১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

১৫

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

১৬

মিসর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

১৭

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ৩

১৮

জাবি শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ৬ বাস আটক

১৯

সরকারি সম্পত্তি আত্মসাৎ / সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু

২০
X