ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় প্রধানমন্ত্রী জনসভামুখী মানুষের ঢল

নৌকায়-ট্রালারে করে ভাঙ্গায় প্রধানমন্ত্রীর জনসভায় এসেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
নৌকায়-ট্রালারে করে ভাঙ্গায় প্রধানমন্ত্রীর জনসভায় এসেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

পদ্মা সেতু রেল সংযোগ ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন উপলক্ষে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে ফরিদপুরের ভাঙ্গায় আয়োজিত জনসভায় ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে মঙ্গলবার (১০ অক্টোবর) ভোর থেকে ফরিদপুর জেলাসহ প্রত্যন্ত অঞ্চলের মানুষ ট্রলার, নৌকা, বাস, ট্রাক, পিকআপভ্যান এমনকী পায়ে হেঁটে দূর-দূরান্ত থেকে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন।

নৌকাপ্রেমী ওয়াহিদুজ্জামান তিনি বলেন, কাউলিবেড়া থেকে আমরা নৌকা পাগল সমর্থকরা কাজে জাফরউল্লাহর নেতৃত্বে ট্রলারযোগে নেত্রীকে এক নজর দেখার জন্য ছুটে এসেছি।

অন্যদিকে মাথায় নৌকা নিয়ে বুকে ফেস্টুন জড়িয়ে সমাবেশস্থলে হাজির হয়েছেন শরীয়তপুর জেলা প্রত্যন্ত অঞ্চল থেকে আসা মোহাম্মদ আলী তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় রয়েছেন বলে আমরা উন্নয়ন পেয়েছি, পদ্মা সেতু পেয়েছি, রেল পেলাম, শেখ হাসিনার সরকার বারবার দরকার।

এ অঞ্চলের মানুষ মনে করেন, ভাঙ্গার জনসভার দিকে পুরো বাংলাদেশ তাকিয়ে আছে। কারণ, এখানে দুজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন। একজন নেত্রীর বিশ্বস্ত আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য কাজী জাফরউল্লাহ। অপরজন স্থানীয় সংসদ সদস্য বঙ্গবন্ধুর নিকট আত্মীয় আওয়ামী যুবলীগের স্টেডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সন। তিনি এবার নৌকার নমিনেশন চাইবেন বলে ঘোষণা দিয়েছেন। দুজনে পাল্লা দিয়ে জনসভায় ব্যাপক সোডাউনের প্রস্তুতি নিয়েছেন নেত্রীর নজর কাড়তে।

এদিকে জনসভাস্থল ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়াম কানায় কানায় ভরে গেছে। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিকে জনসভায় বক্তব্য দিচ্ছেন জেলা আওয়ামী লীগের নেতারা। অধীর আগ্রহে রয়েছেন হাজার হাজার নৌকাপ্রেমী মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হানিট্রাপ চক্রের দুই তরুণীসহ আটক ৪

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে পরিবর্তনের আভাস

জলাবদ্ধতা নিরসনে নগরের ৮০০ নালা পরিষ্কারে নামছে চসিক

ব্যবসায়ীর কানে কামড়, বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

বিশ্লেষণ / ইরানের যে কৌশলে কেবল দক্ষিণাঞ্চলেই সীমিত যুক্তরাষ্ট্রের হামলা

মার্টিনেজের ১০ ‘নোংরা কৌশল’ নিয়ে ‘দ্য সান’-এর তালিকা প্রকাশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, নতুন দায়িত্বে যারা 

দেশের মানুষ এখন পুরো ‘সিস্টেমের’ পরিবর্তন চায়: এনসিপি 

চাঁদ দেখা গেছে, জানা গেল কবে আখেরি চাহার সোম্বা

১০

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কোটি টাকা অনুদান চট্টগ্রাম চেম্বারের

১১

শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগ ছাড়লেন ইউপি চেয়ারম্যান ও ৯ সদস্য

১২

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে জ্যোতিষীর চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী

১৩

তিন জেলায় বাবা-ছেলেসহ বজ্রপাতে ৫ জনের মৃত্যু

১৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

শক্তি বাড়াচ্ছে লঘুচাপ, ৫ দিনের আবহাওয়া নিয়ে বড় দুঃসংবাদ

১৬

প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতি হয়েছে : প্রধানমন্ত্রী

১৭

দায়ের কোপে পিতার মৃত্যু, ছেলে আটক

১৮

পিরোজপুরে দুই মিটার রিডারকে আটকে রাখলেন গ্রাহকরা

১৯

ইরানের হামলায় আরেক ভারতীয় নাবিক নিহত

২০
X