কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০৪:০০ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

জোড়া খুনের মামলায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা। ছবি : সংগৃহীত
সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা। ছবি : সংগৃহীত

কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা হত্যা মামলায় ডিবি পুলিশ গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। তদন্তে মামলা থেকে অব্যাহতি পেয়েছেন পাঁচজন।

আদালতের পুলিশ পরিদর্শক মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। সোহেল ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও হরিপদ সাহা সদস্য ছিলেন।

অভিযোপত্রে নাম আসা ১১ জন হলো– নগরীর নবগ্রাম বউবাজার এলাকার সোহেল ওরফে জেল সোহেল, সুজানগরের মো. আলম, জিসান মিয়া, সংরাইশের মাসুম, নবগ্রামের সায়মন উদ্দিন, সুজানগরের রনি, সংরাইশের রাব্বী ইসলাম ওরফে অন্তু, সুজানগরের এমরান খন্দকার, পাথুরিয়াপাড়ার জাহিদুল হাসান ওরফে ইমরান, পূর্ব চানপুরের নাজিম ও চৌদ্দগ্রামের চাঁপাচৌ গ্রামের ইমরান হোসেন রিশাত।

মামলায় অব্যাহতি পেয়েছেন– নগরীর সুজানগর এলাকার শাহ আলম, সাব্বির হোসেন ও সংরাইশ এলাকার মো. সাজন। তারা পৃথক বন্দুকযুদ্ধে নিহত হন। এ ছাড়া সুজানগরের সুমন ও তেলিকোনার আশিকুর রহমান রকির সম্পৃক্ততা না পাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়।

অভিযোগপত্রে বলা হয়, এলাকায় আধিপত্য বিস্তার ও মাদকবিরোধী কর্মকাণ্ডে ভূমিকা রাখায় সোহেল পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হন। পরিকল্পনা অনুযায়ী, হত্যাকাণ্ডের আগের দিন রাতে শাহ আলমের নেতৃত্বে জিসান ও সাজনের বাসায় বৈঠক হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল, ৬৫ রাউন্ড গুলি খাগড়াছড়ি থেকে রিশাতের (আসামি) মাধ্যমে ৩০ হাজার টাকা সংগ্রহ করে শাহ আলম।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১০

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১১

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১২

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৩

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৪

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৫

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৬

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৮

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৯

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

২০
X