মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ভোক্তা অধিকারের অভিযানে সার ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান। ছবি : কালবেলা
মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান। ছবি : কালবেলা

মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সদর উপজেলার নতুন মদনাডাংগা ও শ্যামপুর এলাকায় এক অভিযান পরিচালনা করেছে। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে স্যার বিক্রির অপরাধে এক সার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ এবং মেহেরপুর পুলিশ লাইনের একটি টিমের সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদও উপস্থিত ছিলেন।

অভিযানে সার-কীটনাশকসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় নতুন মদনাডাংগায় মেসার্স মাসুদ আল নুর নামক বিসিআইসির সার ডিলারের প্রতিষ্ঠানটিতে সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে সার বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, ‘নতুন মদনাডাংগায় মেসার্স মাসুদ আল নুর নামক বিসিআইসির সার ডিলারের প্রতিষ্ঠানটিতে সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে সার বিক্রয় করা হচ্ছিল। সরকার নির্ধারিত ২৭ টাকা কেজির টিএসপি সার ৩৯ টাকা, ২১ টাকা কেজির ডিএপি সার ৩০ টাকা, ২০ টাকা কেজির এমওপি সার ৩০ টাকা কেজি এবং ২৭ টাকা কেজির ইউরিয়া সার অধিক দামে বিক্রি করাসহ সার ক্রয়-বিক্রয়ের ভাউচার প্রদান ও সংরক্ষণ না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখাসহ বিভিন্ন অনিয়মের অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

এ ছাড়া প্রতিষ্ঠানটির মালিক মো. মাসুদ আল নুরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আইন ও নিয়ম মেনে এবং চাষিদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়া থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

এ সময় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে এবিষয়ে সতর্ক করা সহ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো যাদের, অপেক্ষায় কারা

দুমকীতে ৭১ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

মোবাইলে আর্জেন্টিনা-মিশর ম্যাচ দেখবেন যেভাবে

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে চুক্তিতে আনতে চীনকে টানছে নরওয়ে

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট প্রশাসন গড়তে তথ্যপ্রযুক্তিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

চিকিৎসকের কাছে যাওয়ার পথে প্রাণ গেল মা-ছেলের

খাল খননের মজুরি চাওয়ায় নারী শ্রমিকদের হেনস্তার অভিযোগ

ওলামা দলের নেতাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

সরকারি চাকরিজীবীর বেতন ১০০% বাড়তে পারে, অগ্রাধিকার পাচ্ছেন যারা

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

১০

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন / তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে ফেরাতে প্রস্তুত ট্রাম্প

১১

দূষিত শহরের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত

১২

‘খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন’

১৩

মানত পূরণে সাঁতরে নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু

১৪

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা জামায়াতের

১৬

৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ 

১৭

৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৮

সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

১৯

৭৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১

২০
X