রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০১:৩৫ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহী সিটি নির্বাচন

ভোট উৎসবে ‘বেরসিক’ বৃষ্টির বাগড়া

ভোটের নগরী রাজশাহীতে বৃষ্টি হচ্ছে। ছবি : সংগৃহীত
ভোটের নগরী রাজশাহীতে বৃষ্টি হচ্ছে। ছবি : সংগৃহীত

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপচেপড়া ভিড়। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণে বিলম্ব হলেও উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। এরই মধ্যে হঠাৎ ভোট উৎসবে বাগড়া দিয়েছে ‘বেরসিক’ বৃষ্টি।

বুধবার (২১ জুন) বেলা ১১টা থেকে ভোটের নগরীতে বৃষ্টি শুরু হয়। টানা ৪৫ মিনিটের মতো স্থায়ী হয় এই বৃষ্টিপাত। ফলে ভোটাররা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। কিছুটা স্থবির হয় ভোট গ্রহণ।

এদিকে দুপুর পৌনে ১টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি ছেড়ে গেলেও রাজশাহীর আকাশ মেঘাচ্ছন্ন। বৃষ্টি না থামলে ভোটার উপস্থিতি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ভোটগ্রহণ শুরুর পর আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ও জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম স্বপন নিজ নিজ কেন্দ্রে নিজের ভোট দিয়েছে। বেলা ১১টার দিকে রাজশাহী মুসলিম হাইস্কুল কেন্দ্রে ভোট দেওয়ার কথা ছিল জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী লতিফ আনোয়ারের। তবে বৃষ্টির কারণে তিনি কেন্দ্রে আসতে পারেননি বলে জানিয়েছেন। পরে বৃষ্টি কমলে ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে।

শহরে ঝুম বৃষ্টি হলেও খবর নেই শহরের বাইরে অবস্থিত রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারে। এখানকার পর্যবেক্ষক আবদুস সালাম জানান, তাদের এলাকায় এখনো বৃষ্টি শুরু হয়নি। তবে আকাশ মেঘলা রয়েছে। যে কোনো সময় ওই এলাকাতেও বৃষ্টি হতে পারে।

উল্লেখ্য, সিটির ৩০টি ওয়ার্ডের ১৫৫টি কেন্দ্রে ১ হাজার ৭৩০টি ইভিএমের মাধ্যমে ১ হাজার ১৫৩টি কক্ষে একযোগে সকাল ৮টায় এই ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলবে। ভোট গ্রহণের দায়িত্বে রয়েছেন ৩ হাজার ৬১৪ কর্মকর্তা। ভোটকেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে ১ হাজার ৫৬০টি ক্লোজ সার্কিট ক্যামেরা। কেন্দ্রসহ সিটির গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ১ হাজার ৫৬০টি সিসিটিভি ক্যামেরা সক্রিয় করা হয়েছে। নির্বাচনে ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৬৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ৮০৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন। রাজশাহী সিটি নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করছেন নতুন ৩০ হাজার ১৫৭ জন ভোটার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X