মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির সময় বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে : প্রতিমন্ত্রী রাসেল

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, এক সময় বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন জনগণকে বলতে শোনা গেছে বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে। তাদের সময়ে ২০ থেকে ১৮ ঘণ্টাই বিদ্যুৎ থাকত না। মানুষ অন্ধকারে থেকেছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। ইউক্রেন ও রাশিয়া যুদ্ধে সারা বিশ্বে জ্বালানি সংকট দেখা দিয়েছে। সেই প্রভাবও আমাদের ওপর পড়েছে। সেই জন্য দেশে কিছুটা লোডশেডিং হচ্ছে। এই জন্য আমরা দুঃখিত। তবে আগামী এক সপ্তাহের মধ্যে আমরা জ্বালানি সংকট নিরসন করতে পারব। আশা করা হচ্ছে, তখন আর লোডশেডিং হবে না।

আজ বুধবার দুপুরে মুন্সীগঞ্জ সদরের মিরকাদিমে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কল্পনাকেও হার মানিয়েছেন। আজকে তিনি আছেন বলেই দেশটা এখনো টিকে আছে। তার স্থানে অন্য কেউ থাকলে দেশটি পাকিস্তান বা শ্রীলংকা হয়ে যেত। প্রধানমন্ত্রীর কারণে আমরা করোনা মহামারিকেও পেছনে ফেলেছি। বিশ্বের কয়েকটি দেশ করোনা মহামারি সফলভাবে মোকাবিলা করেছে তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম।

জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নে প্রায় ৪ কোটি ৭২ লাখ ৭১ হাজার ৯১৮ টাকা ব্যয়ে এই মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যেই মাঠের গ্যালারির পাইলিংয়ের কাজ শুরু করেছে।

জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে এ সুধী সমাবেশে বিশেষ অতিথি মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সচিব ড. মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব পরিমল সিংহ, মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন, মিরকাদিম পৌর মেয়র হাজি আব্দুস সালাম ও মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার হোসাইন মো. আল জুনায়েদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১২

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১৩

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১৪

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১৫

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১৬

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১৭

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১৮

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১৯

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

২০
X