কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রীকে ধর্ষণ করে গ্রেপ্তার মাদ্রাসার অধ্যক্ষ

গ্রেপ্তারকৃত অধ্যক্ষ শরীফুল ইসলাম
গ্রেপ্তারকৃত অধ্যক্ষ শরীফুল ইসলাম

কুমিল্লার বুড়িচংয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মুফতি শরীফুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ময়নামতি মডেল মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শরীফুল ইসলাম ময়নামতি মডেল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। তিনি আদর্শ সদর উপজেলার গোপালসার গ্রামের মো. আলীর ছেলে।

বুড়িচং থানার ওসি ইসমাঈল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বুড়িচং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলায় ভুক্তভোগীর বাবা উল্লেখ করেন, ওই ছাত্রী মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করে। আবাসিক ছাত্রী হিসেবে সে ওই মাদ্রাসার ছয় তলা ভবনের দ্বিতীয় তলার হোস্টেলে থাকত। গত ১৪ জুন গভীর রাতে মাদ্রাসাটির অধ্যক্ষ হোস্টেলের ভেতরে প্রবেশ করে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। এ ঘটনা হোস্টেলের অন্যান্য ছাত্রীরাও জেনে যায়। এতে সকালে ওই ছাত্রীকে অধ্যক্ষ তার অফিস কক্ষে ডেকে নিয়ে যান এবং ওই ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেন। পরে ওই ছাত্রীর পরিবার ঘটনা জানতে পেরে তাকে প্রথমে স্থানীয় একটি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। বর্তমানে সে ওই হাসপাতালে চিকিৎসাধীন আছে।

ওসি ইসমাঈল হোসেন বলেন, ঘটনা গত সপ্তাহে ঘটলেও মঙ্গলবার অভিযোগ পেয়েই মামলা রেকর্ড করে অভিযুক্ত অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অধ্যক্ষ ওই ছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিম জানিয়েছে—অধ্যক্ষ এর আগেও কয়েকবার তাকে ধর্ষণ করেছে। বুধবার ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করাসহ গ্রেপ্তার অধ্যক্ষকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১০

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১১

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৪

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৫

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৬

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৭

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৮

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৯

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

২০
X