বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
সাংবাদিক নাদিম হত্যা

রিমান্ড শেষে কারাগারে ৬ আসামি

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। ফাইল ছবি
সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। ফাইল ছবি

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় রিমান্ড শেষে ছয় আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার (২১ জুন) তাদের কারাগারে পাঠানো হয়। ১৭ জুন তাদের তিন দিনের জন্য পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছিল। বকশীগঞ্জ থানা পুলিশ ও জামালপুর গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে তাদের জিজ্ঞাসাবাদ করেন।

আসামিরা হলো—কফিল উদ্দিন, ফজলু মিয়া, শহিদ মিয়া, মকবুল হোসেন, ওহিদুজ্জামান ও জাকিউল ইসলাম।

উল্লেখ্য, গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে নামীয় ২২ জন ও অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এখন পর্যন্ত প্রধান আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নামিদের স্ত্রী মনিরা বেগম জানান, নামীয় আসামিদের মধ্যে পাঁচজন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে। প্রধান আসামি বাবু চেয়ারম্যানের ছেলে ফাহিম ফয়সাল রিফাত, লিপনসহ মূল আসামিরা এখনো ধরা পড়েনি, তাই আতঙ্কে আছেন তারা। সব আসামিকে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

নাদিমের মেয়ে রাব্বিলা তুল জান্নাত বলেন, আমার বাবাকে হত্যা করা হয়েছে। আমার বাবাকে শহিদি মর্যাদা এবং যে স্থানে ঘটনা ঘটেছে সে স্থানে আমার বাবার নামে শহিদ নাদিম চত্বরের দাবি জানাই।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ বছর পর ধারাবাহিকে তটিনী

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

বিশ্ব ম্যানগ্রোভ দিবস / লবণাক্ততা, মাইক্রোপ্লাস্টিক দূষণ ও শিল্পায়নে ‘ধুঁকছে’ সুন্দরবন

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

১০

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

১১

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

১২

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা চালু

১৩

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

১৪

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৫

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

১৬

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

১৭

গাজার যুদ্ধের আরেক শিকার অপরিণত নবজাতকেরা

১৮

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

১৯

রাষ্ট্রের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার মধ্যে ভারসাম্যের আহ্বান আনসারের

২০
X