নোয়াখালী জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে রোহিঙ্গার পেটে মিলল ইয়াবা, গ্রেপ্তার ৪

নোয়াখালীর বেগমগঞ্জে দুই রোহিঙ্গা যুবকসহ গ্রেপ্তার ৪। ছবি : কালবেলা
নোয়াখালীর বেগমগঞ্জে দুই রোহিঙ্গা যুবকসহ গ্রেপ্তার ৪। ছবি : কালবেলা

নোয়াখালীর বেগমগঞ্জে দুই রোহিঙ্গা যুবক ও দুই নারী মাদক কারবারিকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, বাটন ও অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে গতকাল দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের রসুলপুর গ্রামের আক্কাস মিয়ার নতুন বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।

বেগমগঞ্জ থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন রোহিঙ্গা মাদককারবারি মো. জাহিদুল ইসলাম (২৯), মো. রফিক ওরফে বাইলা (৪০), কামরুন নাহার (২৫) ও বিবি আয়েশা (২৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আক্কাস মিয়ার নতুন বাড়িতে অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৩০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে ওষুধ সেবন করিয়ে রোহিঙ্গা যুবকের পেট থেকে আরও ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘নোয়াখালীসহ বিভিন্ন জায়গায় গ্রেপ্তার মাদক কারবারিরা ইয়াবা পাঠিয়ে আসছে। আটক আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আসামিরা সকলেই পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা করা হয়েছে।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাহুবলের ওসি সাইফুল ক্লোজড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তেল রপ্তানি করছে ইরান

ইংল্যান্ডের বিপক্ষে কেন নেভি ব্লু জার্সি পরে খেলবে আর্জেন্টিনা?

চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ৩ দোকানে জরিমানা

বিশ্বকাপের ফাইনালে ফুটবলের নিয়ম ভাঙার পথে হাঁটছে ফিফা

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ও শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদ 

বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী

ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, গ্রেপ্তার ৮

মিডল্যান্ড ব্যাংকের ‘টেকসই অর্থায়ন, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ কখন কোথায়, মোবাইলে ‘লাইভ’ দেখবেন যেভাবে

১০

শিক্ষার্থীদের আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতাকে বহিষ্কার

১১

খামেনির জানাজায় ৪ কোটির বেশি মানুষ অংশ নিয়েছে: ইরান

১২

যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার 

১৩

প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন

১৪

আইআরজিসির হুঁশিয়ারি / হরমুজের পাশাপাশি অন্যান্য বাণ্যিজপথও বন্ধ করে দেব

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেই কাতার সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৬

বাংলাদেশকে ‘বড়’ লক্ষ্য দিল জিম্বাবুয়ে

১৭

কাতারের সাবেক আমিরের স্মরণে হবে ঢাকায় এক সড়কের নাম

১৮

বৃষ্টিতে বেহাল গোপালপুর-ধনবাড়ী সংযোগ সড়ক, ভোগান্তিতে গ্রামবাসী

১৯

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৯ জেলে উদ্ধার

২০
X