শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ের আটোয়ারীতে পানিতে ডুবে একই দিনে দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু। গ্রাফিক্স : কালবেলা
পানিতে ডুবে মৃত্যু। গ্রাফিক্স : কালবেলা

পঞ্চগড়ের আটোয়ারীতে একই দিনে পানিতে ডুবে পৃথক দুই স্থানে দুটি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির সবার অগোচরে বাড়ির পাশে খালের পানিতে পড়ে মায়ান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মায়ান উপজেলার মির্জাপুর ইউনিয়ন পূর্ব সর্দারপাড়া গ্রামের মানিক হোসেনের ছেলে।

পরিবার জানায়, সকালে সবাই বাড়ির আনুষঙ্গিক কাজ করছিল। সে সময় সবার অগোচরে মায়ান খেলতে খেলতে হঠাৎ করে বাইরে চলে আসে। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পাশের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অপরদিকে, দুপুর ১২টার দিকে পানিতে পড়ে সিফাত (৪) নামে আরও এক শিশুর মৃত্যু হয়। সিফাত উপজেলার আলোয়াখোয়া ইউনিয়ন বামনকুমার খাসপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে।

পরিবার জানায়, দুপুর ১২টার দিকে সিফাত বাড়ির পাশে রাখালদেবী কিন্ডারগার্টেন স্কুলের মাঠে খেলা করছিল। কিন্তু খেলতে খেলতে সবার অগোচরে স্কুলের পাশে ডোবায় পড়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর তাকে ডোবা থেকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন।

একই দিনে দুই ইউনিয়নে পানিতে পড়ে দুটি শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুস সামাদ এবং আলোয়াখোয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মোজাক্কারুল আলম কচি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

ভারতের সাথে পারল না বাংলাদেশ

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১০

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১১

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১২

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

১৩

বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৫

‘হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল’

১৬

মিয়ানমার থেকে আসা ২.৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

১৭

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! প্রতিযোগিতা থেকে এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

১৮

হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে হামলা

১৯

আধুনিক প্রযুক্তিনির্ভর চিংড়ি চাষ সম্প্রসারণে সহায়তা দেওয়া হবে: মৎস্য প্রতিমন্ত্রী

২০
X