মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি-জামায়াত দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে : স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার প্রদান অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : কালবেলা
মানিকগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার প্রদান অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : কালবেলা

বিএনপি ও জামায়াত ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। দেশের মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রদত্ত উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াত বিভিন্ন রকমের অবরোধ সৃষ্টি করছে। বিভিন্ন রকমের হামলা করছে। জ্বালাও পোড়াও করছে। এটা আমরা আগেও দেখেছি। তারা গ্রেনেড হামলা, অগ্নিসন্ত্রাস করেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বেশি হামলা হয়েছে সেটা আপনার দেখেছেন। তারা শুধু ক্ষমতায় যেতে চায়। দেশের উন্নয়ন তাদের দ্বারা হয় না। কিন্তু আপনারা দেখতে পারছেন আওয়ামী লীগের সময় দেশে কত উন্নয়ন হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে মানুষ শান্তিতে আছে। আপনারা আপনাদের ধর্ম পালন করতে পারছেন। শান্তিমতো ব্যবসা করছেন, চাকরি করছেন এবং দেশের উন্নয়নে সবাই একযোগে সহযোগিতা করতে পারছেন। সেই সুযোগ-সুবিধা সবাই পেয়েছেন। আমাদের প্রথম পরিচয় হলো আমরা বাঙালি, আমরা বাংলাদেশি এটাই আমাদের পরিচয়। ধর্মের মাধ্যমে আমাদের বিভেদ সৃষ্টি করা যাবে না। ঐক্য গড়ে তুলতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসরাফিল হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল, সাটুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান, সদর উপজেলার আ.লীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান জাহিদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়ুদূষণে বছরে অকালমৃত্যু ৮৮ হাজার: জাবির গবেষণা

দুই সপ্তাহে ছয় গান, আগস্টে বিদেশ সফরে আতিয়া আনিসা

নিউজিল্যান্ডে প্রথমবার শনাক্ত হলো এইচ৫ বার্ড ফ্লু

হাদি হত্যার অধিকতর তদন্ত পেছাল ১৮ বার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড / আনসারের সাহসী পদক্ষেপে রক্ষা পেল গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে যেতে পারে: চিফ প্রসিকিউটর

ইংল্যান্ডকে আটকাতে কুসংসংস্কারের আশ্রয় নিচ্ছেন আর্জেন্টাইনরা

সপ্তাহজুড়ে বৃষ্টিতে তলিয়েছে ফসলের মাঠ

অস্তিত্ব সংকটে কাটাখালী খাল, স্লুইসগেট নির্মাণের দাবি

১০

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি জর্ডানের

১২

রাকসু জিএস আম্মারের হুঁশিয়ারি / আওয়ামীপন্থি শিক্ষকদের পেলে থানায় সোপর্দ করব

১৩

একের পর এক হরমুজ পাড়ি দিল ইরান-সংশ্লিষ্ট জাহাজ

১৪

সাভারে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

১৫

স্কালোনি বললেন, ‘গ্রাসিয়াস বাংলাদেশ’

১৬

পাবনায় ৫৪৯ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

১৭

‘অপরাধী সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া আপনার ইমানি দায়িত্ব’

১৮

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমলো স্বর্ণের দাম

১৯

দুই দশকের বেশি সময় পর ইরাক ছাড়ছে মার্কিন সেনারা

২০
X