ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৫:৩৪ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহ ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখল ও গাছ কাটার অভিযোগ

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেনের বিরুদ্ধে জমি দখল ও গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। মো. হাসানুর রেজা (বুলু) নামে এক সৌদি প্রবাসী শনিবার (২১ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। ঝিনাইদহ সদর উপজেলার কালিচরণপুর গ্রামের মৃত আবুল হোসেন লস্কর এর পুত্র সৌদি আরব প্রবাসী মো. হাসানুর রেজা বুলু সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, তিনি ঝিনাইদহ সদর থানা অন্তর্গত পৌর এলাকার ১৫৬নং কালিকাপুর মৌজার এসএ ৫২৭ ও আরএস ১৬৮৬ নং দাগের ১০৩৪ খতিয়ানের ২০ শতক জমি ভোগ দখলে থাকা অবস্থায় সাজেদা খাতুনের কাছ থেকে ২০১৪ সালের ২ এপ্রিল ২৭২২নং আমমোক্তার নামা দলিলে আমমোক্তার নিযুক্ত হন। এরপর তিনি ওই জমি আমমোক্তার নামা এর ক্ষমতাবলে ২০১৪ সালের ১ ডিসেম্বর তার স্ত্রী মোছা. নাসিমা খাতুনের নামে ১১১১৮নং দলিলে ১৬ শতক জমি হস্তান্তর করেন এবং দখল নেন। পরে ওই জমি ৩১৪৮/ ১*-১, ২০২২-২০২৩নং নামপত্তন কেসে নামপত্তন করে ১৬৭১নং হোল্ডিং এ ১৪৪৯নং খতিয়ানভুক্ত করে খাজনা ও কর পরিশোধ করে ওই জমি বাঁশের বেড়া দিয়ে ঘিরে সেখানে মেহগনি, কড়াই ও আমসহ বিভিন্ন গাছ লাগান। এ অবস্থায় জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন গং স্বত্বহীন ব্যক্তির কাছ থেকে জমি কেনার কথা বলে জমি দখলের হুমকি দিলে তিনি তার স্ত্রীকে বাদী করে আদালতে মামলা করেন। তখন সজিব হোসেন গং ওই জমি জোরপূর্বক ক্ষমতাবলে দখল নিয়ে তারের বেড়া দিয়ে ঘিরে জমির সব গাছপালা কেটে নেন। যে বিষয়টি আদালত কর্তৃক নিয়োজিত অ্যাডভোকেট কমিশনের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে।

জমির কাছে গেলে সজিব হোসেন ও তার অজ্ঞাত সহযোগীরা তাকে খুন জখমের হুমকি দিয়ে ও ভয়ভীতি প্রদর্শন করে তাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ছাড়া তার ভিডিও বক্তব্যসহ কালবেলায় সংবাদ প্রকাশ হওয়ার পর তার ও তার পরিবারের ওপর বড় ধরনের হামলা এবং ক্ষয়-ক্ষতির হুমকি দিচ্ছে সজিবসহ তার অজ্ঞাত সহযোগীরা। এ অবস্থায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

কালবেলা/এনএএস/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারে সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১১

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১২

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৩

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৪

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৫

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৬

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৭

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৮

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৯

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

২০
X