সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

সিরাজগঞ্জ জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
সিরাজগঞ্জ জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরকীয়ায় বাধা দেওয়ায় তানিয়া খাতুন নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার দায়ে তার স্বামী আজিজুল ভুঁইয়াকে (২৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন।

সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত আজিজুল ভুঁইয়া উপজেলার কয়ড়া হরিশপুর গ্রামের জালাল ভুঁইয়ার ছেলে।

ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জেবুন্নেছা জেবা রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে জেবা রহমান জানান, ২০১৭ সালে একই উপজেলার পশ্চিম ভদ্রকোল গ্রামের মাসুদ সরকারের মেয়ে তানিয়ার সঙ্গে পারিবারিক সম্মতিতে বিয়ে হয় আজিজুলের। বিয়ের পর ঘর সংসার করাবস্থায় তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। এরপর পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন আজিজুল। তিনি মোবাইল ফোনে নিয়মিত এক মেয়ের সঙ্গে কথা বলতেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় তানিয়াকে ব্যাপক মারধর করা হতো। তানিয়ার বাবা-মা বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের শরণাপন্ন হন। ইউপি চেয়ারম্যান আজিজুলকে তার বাড়িতে ডেকে সাবধান করে দেন। তারপরও তিনি পরকীয়া প্রেম চালিয়ে যান। ২০২১ সালের ২৫ জানুয়ারি দুপুরের দিকে বিষয়টি নিয়ে ঝগড়ার একপর্যায়ে তানিয়াকে মারপিট করা হয়। তানিয়া তখনই তার ভাই তানভীরকে ফোন করে বলে ‘আমাকে বাঁচা’। তানভীর ছুটে এসে দেখে আজিজুলসহ তার বাবা-মা ও ভাইরা দৌড়ে পালিয়ে যাচ্ছে। পরে তানভীর বাড়ির ভেতরে গিয়ে ঘরের দরজার পাশে তানিয়ার মরদেহ দেখতে পায়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত তানিয়ার মা সেলিনা বেগম বাদী হয়ে তানিয়ার স্বামী আজিজুলসহ সাতজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে আদালত আজিজুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১০

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১১

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১২

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৩

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৪

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৫

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৬

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৭

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৮

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৯

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

২০
X